এক্সপ্লোর

Darjeeling: জাতীয় স্তরে মহিলা ফুটবলার তৈরির ভাবনা, কালিম্পংয়ে পাহাড়ের বুকেই প্রস্তুতি শুরু

Darjeeling: ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে পাহাড়ি মেয়েরা ফুটবল খেলতে পারদর্শী। এখান থেকেই জাতীয় স্তরের ফুটবলার তৈরি করার ভাবনা চিন্তা রয়েছে তাঁদের। 

উমেশ তামাং, কালিম্পং: পাহাড়ের বুকে মহিলাদের আবাসিক ফুটবল অ্যাকাডেমি। যার নাম দেবাঞ্জন শের ফুটবল অ্যাকাডেমি। কালিম্পংয়ের শের ফুটবল অ্যাকাডেমির তত্ত্বাবধানে শুরু হয়েছে এই অ্যাকাডেমি। মূল উদ্যোক্তা কলকাতার দেবাঞ্জন ফাউন্ডেশন। এই মুহূর্তে এই অ্যাকাডেমিতে ২৫ জন মেয়ে রয়েছেন। তাঁরা এসেছেন কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, ডুয়ার্সের মতো এলাকা থেকে। শের ফুটবল ক্লাব ও দেবাঞ্জন ফাউন্ডেশন আবাসিকদের থাকার ব্যবস্থা করা ছাড়াও খাওয়া ও শিক্ষার ব্যাপারেও উদ্যোগ নিয়েছে। এছাড়াও সেই ২৫ জন মেয়ের যাবতীয় দায়িত্ব নিয়েছে এই ফাউন্ডেশন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে পাহাড়ি মেয়েরা ফুটবল খেলতে পারদর্শী। এখান থেকেই জাতীয় স্তরের ফুটবলার তৈরি করার ভাবনা চিন্তা রয়েছে তাঁদের। 

অ্যাকাডেমিরই একজন আবাশিক হলেন সুষনা রাই। তিনি কালিম্পংয়ের একটি প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছেন। শুধু অ্যাকাডেমিতে ফুটবলের অনুশীলনই নয়। কীভাবে মানসিক কাঠিন্যতা অর্জন করতে হয় সেবিষয়েও শিক্ষা নিতে চান তিনি এই অ্যাকাডেমি থেকে। ২টো ট্রায়ালের পরই এই অ্যাকাডেমিতে যোগ দেওয়ার সুযোগ হয়েছিল সুষনার। 

এদিকে করোনাকালে পাঁচ মাস বন্ধ থাকার পর কালিম্পংয়ে ফের চালু হল রিভার রাফটিং। তিস্তা আর রঙ্গিতের বুকে উথালপাথাল স্রোতে তরী ভাসালেন পর্যটকরা। উৎসবের মরশুম শুরুর মুখে রিভার রাফটিং চালু হওয়ায় উপার্জনের আশায় বুক বাঁধছেন কালিম্পংয়ের বাসিন্দারা।

পাহাড় থেকে দুরন্ত গতিতে সমতলের দিকে ধেয়ে চলেছে খরস্রোতা তিস্তা। তার দুর্নিবার স্রোতে ভাসলেন পর্যটকরা। করোনাকালে ৫ মাস বন্ধ থাকার পর কালিম্পং জেলায় তিস্তা ও তার উপনদী রঙ্গিতের বুকে ফের শুরু হল রিভার রাফটিং। রাফটিং শেষে এদিন নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা বিশ্বজিৎ সিংহ গউর।

সাদা অর্কিডের জন্য বিখ্যাত কালিম্পংয়ের নিসর্গ শোভা এমনিতেই পর্যটকদের প্রিয়। আর এই সুন্দরী পাহাড়ি জেলাতেই তিস্তার বুকে এসে মিশেছে অসমের দীর্ঘতম নদী রঙ্গিত। সেই নদীর বুকেই এখন চলছে হুটোপুটি। লাবারবোতে থেকে কিরনি এবং লাবারবোতে থেকে ভালুখোলা - দুটি রুটে শুরু হয়েছে রিভার রাফটিং।

আরও পড়ুন: বিপজ্জনক অংশ ভাঙতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাওড়ার শতাব্দী প্রাচীন ছোট জানবাড়ি

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget