এক্সপ্লোর

Howrah: বিপজ্জনক অংশ ভাঙতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাওড়ার শতাব্দী প্রাচীন ছোট জানবাড়ি

ছোট জানবাড়ি ভেঙে পড়ার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ তা দেখতে সেখানে ভিড় জমান...

সুনীত হালদার, হাওড়া: বৃহস্পতিবার সকালে জনবহুল রাস্তায় ভেঙে পড়ে হাওড়ার শতাব্দী প্রাচীন ছোট জানবাড়ির একাংশ। পরে, পুরসভার তরফে বিপজ্জনক অংশ ভাঙার কাজ শুরু হতেই হুড়মুড় করে ভেঙে পড়ে গোটা বাড়িটাই। 

এদিন বেলা ১২ টা নাগাদ হাওড়ার দালাল পুকুরের কাছে মহেন্দ্র ভট্টাচার্য রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঐতিহ্যবাহী ছোট জানবাড়ির একাংশ। কপালক্রমে, দুর্ঘটনার সময় সেখান দিয়ে কেউ যাচ্ছিলেন না। ফলে কেউ হতাহত হননি। 

মধ্য হাওড়ার মহেন্দ্র ভট্টাচার্য রোড হাওড়ার অন্যতম ব্যস্ত রাস্তা। বাস, ট্যাক্সি, অটো, টোটো সহ অসংখ্য ছোট মালবাহী গাড়ি যাতায়াত লেগেই রয়েছে। এর পাশাপাশি সবসময় এই ছোট জানবাড়ির পাস দিয়ে বহু মানুষ হেঁটে যান।

এদিন দুর্ঘটনার সময় সেই জায়গা দিয়ে কেউ হেঁটে যাচ্ছিলেন না বলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান পথচলতি মানুষ। ঘটনার পরেই ছুটে আসেন হাওড়া পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস। 

তিনি বলেন, ৮৪ নম্বর মহেন্দ্র ভট্টাচার্য রোডের এই জরাজীর্ণ বাড়িটি যে কোনও সময় ভেঙে পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই বাড়ির মালিককে বলা হয়েছিল বাড়িটি ভেঙে ফেলার জন্য। কিন্তু ওনারা জানান, শরিকি ঝামেলা আছে,মামলা চলছে। তাই কিছু করা যাবেনা।

এরপর হাওড়া পুরসভা থেকে সেখানে বিপজ্জনক বাড়ি হিসাবে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। এদিন বেলায় এই বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তায়। 

এদিন বাড়ির একাংশ যেটি ভেঙে পড়েছে, পুরসভার পক্ষ থেকে সেই অংশ ভেঙে দেওয়া হবে বলে জানান দেবাংশু দাস। সেই অনুযায়ী, এদিন বিকেলে পুর কর্তৃপক্ষের তরফে পুলিশের উপস্থিতিতে  বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়। 

রাস্তা আটকে পুরসভা ভাঙার কাজে হাত লাগিয়েছিল। এর জন্য মই বেঁধে বাড়ির ছাদে উঠেছিলেন কর্মীরা। ঠিক তখনই, একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গোটা বাড়িটাই। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। 

এদিকে, ছোট জানবাড়ি ভেঙে পড়ার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ তা দেখতে সেখানে ভিড় জমান। এর জেরে যানজটের সৃষ্টি হয়। পরে চাটার্জীহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ রাস্তার উপর ভেঙে পড়া বাড়ির অংশও সরিয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন: বৃষ্টিতে আহিরীটোলা স্ট্রিটে পুরানো বাড়ি ভেঙে মৃত্যু প্রৌঢ়া ও শিশুর, উদ্ধার বেশ কয়েকজন

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে বর্ধমান শহরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ি

সেরা শিরোনাম

West Bengal News Live : উৎসবের মুখে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, ৯ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
উৎসবের মুখে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, ৯ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget