এক্সপ্লোর

Kalipuja 2022: প্রাচীন পুঁথি মেনেই হয় পুজো, সঙ্গত দিতে থাকে নহবত

Hooghly: প্রত্যেকদিন মায়ের কাছে সকালে অন্নভোগ দেওয়া হয়। রাতে লুচি-ভোগ নিবেদন করা হয়।

সোমনাথ মিত্র, হুগলি: নীচে শয্যায় রয়েছে মহাদেব, তাঁর উপর মাথার খুলি, আর সেই খুলির উপর মহাকাল। আর সেই মহাকালের উপর বসে মা কালী। প্রায় ৩০০ বছর ধরে এমন মূর্তিতেই পূজিতা হচ্ছেন দেবী। শ্যামা পুজোর দিন থেকে টানা আট দিন পূজিত হয়ে আসছেন 'শ্রী শ্রী আনন্দময়ী মাতা'। হুগলি জেলার  ধনিয়াখালির বেলমুড়ি গ্ৰামের এই পুজো ঘিরে রয়েছে নানা বৈশিষ্ট্য।  

আলোর উৎসব নিয়ে এখন তুঙ্গে প্রস্তুতি। সেই সময়েই চলছে প্রস্তুতি। হুগলির ধনিয়াখালির বেলমুড়ি গ্রামে 'শ্রীশ্রী আনন্দময়ী মাতা রিলিজিয়াস্ ট্রাস্ট'-এর অধীন মন্দিরে জোর কদমে চলছে মায়ের মূর্তি তৈরীর কাজ। ট্রাস্টের সদস্যরা জানালেন প্রায় ৩০০ বছরের পুরনো এই পুজোয় একাধিক প্রাচীন বৈশিষ্ট্য আছে যা বাংলার আর কোনও শ্যামাপুজোয় খুব একটা দেখা যায় না। ট্রাস্টের সদস্যরা জানাচ্ছেন, প্রাচীন পুঁথিতে লিপিবদ্ধ করা পুজো পদ্ধতি অনুসরণ করেই এখানে পুজো করেন পুরোহিত।

কীভাবে এল এই পুঁথি:
ট্রাস্টের লোকজন জানাচ্ছেন, শতাধিক বছর আগে সেই পুঁথি সংস্কার করে নতুন করে রূপ দিয়েছিলেন গ্রামেরই তিন টোল পুরোহিত প্রফুল্ল চট্টোপাধ্যায়, রাখাল দাস মুখোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এখন তাঁদের লেখা পুঁথি ধরেই এখনও পূজিত হন শ্রী শ্রী আনন্দময়ী মাতা।
  
কালীপুজোর দিনই মায়ের গায়ে রং করে চক্ষু দান করা হয়। নীলচে কালো রঙে সেজে ওঠেন মা। মালাকাররা এসে মায়ের অঙ্গ সাজিয়ে তোলেন। তারপর মন্দিরের মধ্যে আদি পঞ্চমুন্ডের বেদিতে বসিয়ে পুজো শুরু হয় 'শ্রী শ্রী আনন্দময়ী মাতা'র। কালীপুজোর পরের দিন ব্রাক্ষণকন্যাকে কুমারী রূপে পুজো করা হয় এখানে। পুজো ঘিরে প্রবল ভিড় হয় এখানে।

নিত্যপুজোয় ভোগ:
এখানে প্রত্যেকদিন মায়ের কাছে সকালে অন্নভোগ দেওয়া হয়। রাতে লুচি-ভোগ নিবেদন করা হয়। এই পুজোয় বংশপরম্পরায় যুক্ত থাকেন সকালে। বংশ পরস্পরায় পুরোহিত, বাদ্যকর, মালাকাররা কাজ করেন এখানে। মন্দির কর্তৃপক্ষের তরফে মালাকার, বাদ্যকর এবং পুরোহিতের জন্য নির্দিষ্ট ঘর তৈরি রয়েছে। যেখানে তাঁরা পুজোর কদিন বসবাস করেন। পুজো উপলক্ষে নহবত বসে মন্দির চত্বর এলাকায়। মন্দির কর্তৃপক্ষের একটি নির্দিষ্ট ঘরে টানা আটদিন থেকে নহবত বাজান শিল্পীরা।

ট্রাস্টের সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, পঞ্চমুন্ডের আসনটি এখনও মাটির, কালীপুজোর দিন মূর্তি তৈরি সমাপ্ত হলে মাকে সেখানে বসিয়ে পুজো শুরু হয়। দূরদূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসেন বলে জানান তিনি। ট্রাস্টের অন্য এক প্রবীণ সদস্য অনিল কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, 'দুর্গাপুজোয় যেমন কুমারী পুজো হয়, তেমনই কালী পুজোর পরের দিন এখানে কুমারী পুজো হয়। পুজোয় পুরোহিত কোনও পারিশ্রমিক নেন না। ট্রাস্টের তরফে শুধুমাত্র ১ টাকা এবং পুজোর কয়েকটি কাপড় প্রদান করা হয় মাত্র।'

আরও পড়ুন:  ১০০০০ ফুট উচ্চতায় দীপাবলি পালন ভারতীয় জওয়ানদের, দেশবাসীকেও শুভেচ্ছা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget