এক্সপ্লোর

Police Attack: দেদার ফাটছে নিষিদ্ধ শব্দবাজি! বাধা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ

Illegal Fire Cracker: পুলিশ সূত্রে খবর, দেদার ফাটছিল নিষিদ্ধ শব্দবাজি। আটকাতে গেলে পুলিশ অফিসারের ওপর চড়াও হয় অভিযুক্তরা। মারধর করা হয় বলে অভিযোগ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: লেকটাউনে নিষিদ্ধ শব্দবাজি রুখতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। ঘুসি মেরে পুলিশ অফিসারের ঠোঁট ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল লেকটাউনে কালীপুজোর বিসর্জন চলাকালীন এই ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে খবর, দেদার ফাটছিল নিষিদ্ধ শব্দবাজি। আটকাতে গেলে পুলিশ অফিসারের ওপর চড়াও হয় অভিযুক্তরা। মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের আজ তোলা হবে আদালতে। 

অন্যদিকে, লেকটাউনে আক্রান্ত প্রতিবাদী। মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করায় স্বামীকে মারধরের অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক। গতকাল লেকটাউনের বিসর্জন ঘাটের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। অভিযোগ, সেইসময় কয়েকজন যুবক মহিলাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে। মহিলার স্বামী প্রতিবাদ করায়, তাঁকে মারধর করা হয়। মহিলা বাঁচাতে গেলে তাঁর শ্লীলতাহানি করে মত্ত যুবকরা। মহিলার চিৎকারে ঘটনাস্থলে আসে লেকটাউন থানার পুলিশ। ২ জনকে হাতেনাতে ধরে ফেলে।                                                                                                       

আরও পড়ুন, 'শব্দবাজির তাণ্ডবে কেঁপে কেঁপে উঠছিলেন অসুস্থ মা', প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত ছেলে

অন্যদিকে, শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় আজাদগড়ে নিজের পাড়াতেই আক্রান্ত হলেন প্রতিবাদী। স্থানীয় বাসিন্দা সঞ্জয় ভট্টাচার্যর দাবি, তাঁর আশি ঊর্ধ্ব কাকা শয্যাশায়ী। বাড়িতেই অক্সিজেন চলছে। খুড়তুতো ভাইও ক্যান্সার আক্রান্ত। অভিযোগ, কালীপুজো মিটে গেলেও গতকাল রাত ১০টা নাগাদ ফ্ল্যাটের নীচেই শব্দবাজি ফাটানো হচ্ছিল। তারস্বরে বাজছিল সাউন্ড বক্স। প্রতিবাদ করায় সঞ্জয়কে মারধর করা হয়। স্থানীয় বাসিন্দা সঞ্জয় সাহা ও তার দলবলের বিরুদ্ধে গলফগ্রিন থানায় অভিযোগ জানান প্রতিবাদী। পাশাপাশি সাউথ সুবার্বান ডিভিশনের DC বিদিশা কলিতাকেও মেল করে অভিযোগ জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget