এক্সপ্লোর

Sound Cracker Noise: 'শব্দবাজির তাণ্ডবে কেঁপে কেঁপে উঠছিলেন অসুস্থ মা', প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত ছেলে

প্রথমে গালিগালাজ, তারপর রাস্তায় ফেলে মার, ইট দিয়ে মাথা ফাটানোর পর, প্রতিবাদী থানায় যাচ্ছেন বলায়, তাঁকে রড দিয়ে পেটানো হয় বলে অভিযোগ।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: আজাদগড়ের পুনরাবৃত্তি এন্টালিতে। শব্দবাজি ফাটানোর  প্রতিবাদ করায়, যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এন্টালির আনন্দ পালিত রোডে।                                                     

প্রথমে গালিগালাজ, তারপর রাস্তায় ফেলে মার, ইট দিয়ে মাথা ফাটানোর পর, প্রতিবাদী থানায় যাচ্ছেন বলায়, তাঁকে রড দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। প্রতিবাদী সায়ন কুণ্ডুর দাবি, তাঁর মা অসুস্থ। তাই গতকাল রাত ১০টা নাগাদ বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন।  তার জেরেই তাঁকে মারধর করা হয়। 

রেহাই পাননি তাঁর মা-বাবাও। প্রতিবাদীর দাবি, বারবার ১০০ ডায়াল করে ও গলফগ্রিন থানায় ফোন করেও সাড়া মেলেনি। পরে জানা যায় থানার নম্বর পাল্টে গিয়েছে। অভিযোগ, প্রথমে জেনারেল ডায়েরি করে অভিযুক্তদের সঙ্গে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয় এন্টালি থানার পুলিশ। পরে চাপে পড়ে FIR দায়ের করে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।                                                                                                        

আরও পড়ুন, শনির পথ বদল, ৪ রাশিতে ভয়ঙ্কর প্রভাব, পর পর সমস্যা, অশান্তি উঠবে তুঙ্গে

উল্লেখ্য, শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় আজাদগড়ে নিজের পাড়াতেই আক্রান্ত হলেন প্রতিবাদী। স্থানীয় বাসিন্দা সঞ্জয় ভট্টাচার্যর দাবি, তাঁর আশি ঊর্ধ্ব কাকা শয্যাশায়ী। বাড়িতেই অক্সিজেন চলছে। খুড়তুতো ভাইও ক্যান্সার আক্রান্ত। অভিযোগ, কালীপুজো মিটে গেলেও গতকাল রাত ১০টা নাগাদ ফ্ল্যাটের নীচেই শব্দবাজি ফাটানো হচ্ছিল। তারস্বরে বাজছিল সাউন্ড বক্স। প্রতিবাদ করায় সঞ্জয়কে মারধর করা হয়। স্থানীয় বাসিন্দা সঞ্জয় সাহা ও তার দলবলের বিরুদ্ধে গলফগ্রিন থানায় অভিযোগ জানান প্রতিবাদী। পাশাপাশি সাউথ সুবার্বান ডিভিশনের DC বিদিশা কলিতাকেও মেল করে অভিযোগ জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget