এক্সপ্লোর

Kalpataru Diwas : আজ কল্পতরু দিবস, কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ঢোকা নিষেধ

Kalpataru Diwas Today : আজ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা। তবে কাশীপুর উদ্যানবাটির তরফে কল্পতরু উত্সবের সব অনুষ্ঠানই হচ্ছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ কল্পতরু উত্সব। করোনা আবহে এবারও কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ঢোকা নিষেধ। আজ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা। তবে কাশীপুর উদ্যানবাটির তরফে কল্পতরু উত্সবের সব অনুষ্ঠানই হচ্ছে। করোনা আবহে অনলাইনে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। 

১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘চৈতন্য হোক’৷ এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উত্সব হিসেবে৷ 
এর পাশাপাশি, এবার কল্পতরু উত্সবের দিন দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ। তবে রীতি মেনে চলছে পুজো। 
বন্ধ রয়েছে বাগবাজারে মায়ের বাড়ি।  

আরও পড়ুন : 

খারাপ হচ্ছে মহানগরের বাতাস, বায়ুদূষণ বাড়ছে কলকাতা ও হাওড়ায়

নতুন বছরের প্রথম দিন বন্ধ দক্ষিণেশ্বর মন্দিরের দরজাও। তাই ওই দিন ভবতারিণীর দর্শন হবে না। মঙ্গলবার বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিলেন মন্দির কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে (COVID Situation) ভিড় এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। তবে মন্দির বন্ধ থাকলেও, রীতি মেনে মায়ের পুজো যেমন সম্পন্ন হয়, তেমনই হবে। রামকৃষ্ণ পরমহংসদেবের কক্ষ এবং অন্য দেবীর পুজোও রোজকার মতোই সম্পন্ন হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

দক্ষিণেশ্বরের পাশাপাশি বছরের প্রথম দিন বন্ধ  বেলুড় মঠও। সোমবারই বিবৃতি প্রকাশ করে তা জানিয়ে দেন মঠ কর্তৃপক্ষ। যদিও করোনার কারণে মঠ বন্ধ রাখা হচ্ছে কি না, নির্দিষ্ট করে তা জানানো হয়নি। বরং অনিবার্য কারণে বছরের প্রথম দিন মঠ বন্ধ রাখতে হচ্ছে বলে জানানো হয়।

 বন্ধ বাগবাজারে মায়ের বাড়ি। ১ ও ২ জানুয়ারি মায়ের বাড়িতে দর্শন ও প্রণাম বন্ধ থাকবে। ৩ জানুয়ারি থেকে ভক্তরা ফের ঢুকতে পারবেন মায়ের বাড়িতে। সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মায়ের বাড়ির দরজা। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়ে সব শেষ
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়ে সব শেষ
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget