এক্সপ্লোর

Suvendu Adhikari: রাজ্যে ভয়াবহ বিস্ফোরণে NIA-কে দিয়ে তদন্তের সওয়াল শুভেন্দুর, কাদের তুললেন কাঠগড়ায় ?

কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী, কী বললেন বিরোধী দলনেতা

সুজিত মণ্ডল, নদিয়া: কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এবার জাতীয় তদন্তকারী সংস্থা NIA-কে দিয়ে তদন্তের সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। বিস্ফোরণস্থলের পাশাপাশি এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। NIA, CBI যাই বলুক ৩০ পেরোবে না, শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়। 

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, এই ধরনের বেআইনি বিস্ফোরক বাজি বলব না এটার NIA হওয়া উচিত। এটা কেন হয়েছে? নদিয়ার কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এবার জাতীয় তদন্তকারী সংস্থা NIA-কে দিয়ে তদন্তের সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। গত শুক্রবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে, কল্যাণীর ২০ নম্বর ওয়ার্ডের রথতলা। একেবারে জনবহুল এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় ৪ জনের। মঙ্গলবার সেই বিস্ফোরণস্থল ঘুরে দেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়, বঙ্কিম চন্দ্র ঘোষ, অসীম সরকার, সুব্রত ঠাকুর। বিস্ফোরণস্থলের পাশাপাশি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য়ের ঘোষণা করেছে। 

এদিন শুভেন্দু অধিকারী ২ লক্ষ ১ হাজার টাকা করে তুলে দেন মৃতদের পরিবারের হাতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পুরোপুরিভাবে কল্য়াণী পুরসভা, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব। অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে। যেখানে আপনার (মমতা বন্দ্যোপাধ্য়ায়) অন্তত ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পুরসভার চেয়ারম্য়ানকে, পুলিশকে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া উচিত ছিল। সেটা না করে আপনি ২ লক্ষ টাকার চেক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে ২ লক্ষ ১ হাজার টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারে থেকে সেটা পারেন না। 

আরও পড়ুন, '৩ শতাংশ DA বৃদ্ধি হতে পারে..' ! মমতার-সরকারের বাজেটের আগে শুভেন্দুর মুখে সম্ভাব্য তালিকা ?

 তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'ভারতবর্ষে এই সেন্ট্রাল এজেন্সিগুলো আজকে কত ব্যর্থ সমস্ত জায়গায়, শুধু পশ্চিমবঙ্গ না সব রাজ্যে সুপ্রিম কোর্টে তাকে দেখতে পাওয়া যাচ্ছে। একটার পর একটা। এখন ওকে রাজনীতি করতে হয় বলে বলেছে। এতে কিন্তু কিছু হবে না। ৩০ পেরোবেই না। NIA, CBI যাই বলুক ৩০ পেরোবে না।' বিস্ফোরণে জখম এক মহিলা এখনও আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন কল্যাণী জেএনএম হাসপাতালে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget