এক্সপ্লোর

Nadia News: মৃত মাকে আগলে একমাস! পোকাধরা দেহাংশ উদ্ধার, চাঞ্চল্য কল্যাণীতে

Nadia News: প্রায় এক বছর আগে অসুস্থ মাকে নিয়ে ওই এলাকার একটি বাড়িতে ভাড়ায় ওঠেন তিনি। প্রতিদিন ঘরে তালা ঝুলিয়ে কাজে বেরিয়ে যেতেন ওই ব্যক্তি। কাজ সেরে ফিরে আসতেন বাড়ি। 

কল্যাণী: রবিনসন স্ট্রিটের ছায়া এ বার কল্যাণীতে। সেখানে মায়ের মৃতদেহ ঘরে আটকে রাখার অভিযোগ ছেলের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস আগেই মারা যান বৃদ্ধা। সেই থেকে ঘরে দেহটি ফেলে রেখেছিলেন তাঁর ছেলে। অভিযুক্ত যদি এ নিয়ে কোনও মন্তব্য করেননি। তাঁকে আটক করেছে পুলিশ। কী কারমে মৃতদেহ ঘরে ফেলে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

কল্যাণী এ ব্লকের ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম সঞ্জয় পাল। কলের পাইপ লাগানোর কাজ করেন তিনি। প্রায় এক বছর আগে অসুস্থ মাকে নিয়ে ওই এলাকার একটি বাড়িতে ভাড়ায় ওঠেন তিনি। প্রতিদিন ঘরে তালা ঝুলিয়ে কাজে বেরিয়ে যেতেন ওই ব্যক্তি। কাজ সেরে ফিরে আসতেন বাড়ি। 

আরও পড়ুন: Gosaba Tiger: বাঘিনীর গর্জন শুনিয়ে বাঘকে বাগে আনার চেষ্টা, নয়া কৌশল বনদফতরের

তবে ওই ব্যক্তি নিয়মিত বাইরে বেরোলেও, তাঁর মাকে খুব একটা দেখা যেত না। বয়সের ভার এবং অসুস্থতার জেরেই বৃদ্ধা বাইরে বেরোন না বলে জানতেন এলাকাবাসী। কিন্তু সম্প্রতি একেবারেই ওই বৃদ্ধার দেখা মিলছিল না। তা নিয়ে প্রশ্ন করলে, স্থানীয়দের অভিযুক্ত জানান, একেবারেই হাঁটতে পারছেন না বৃদ্ধা। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন। বার বার জিজ্ঞেস করলে অভিযুক্ত প্রশ্ন এড়িয়েও যেতেন বলে অভিযোগ স্থানীয়দের। 

যে ঘরে মাকে নিয়ে ভাড়ায় থাকতেন অভিযুক্ত, সম্প্রতি সেখান থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। সন্দেহ হলেও এ নিয়ে অভিযুক্তকে কিছু জিজ্ঞাসা করে উঠতে পারেননি স্থানীয়রা। কিন্তু শনিবার সকালে এত দুর্গন্ধ বেরোতে শুরু করে যে, বাড়ির মালিকের সন্দেহ হয়। কল্যাণী থানায় খবর দেন তিনি। পুলিশ এসেই ঘরের মধ্যে থেকে বৃদ্ধার পচা-গলা দেহ উদ্ধার করে। 

বাড়ির মালিকের দাবি, দু'-পাঁচ দিন আগে নয়, নভেম্বর মাসের শেষ দিকে মৃত্যু হয়েছে বৃদ্ধার। এত দিন সে খবর লুকিয়ে রেখেছিলেন অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার দেহ পচে পোকা ধরে গিয়েছিল। 

কল্যাণী থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে। কী কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে, কেনই বা তাঁর দেহ আটকে ছিলেন, তা জানতে অভিযুক্তকে জেরা করছে পুলিশ। তাঁর কোনও মানসিক সমস্যআ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে শান্তিপূর্ণ ওই এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget