এক্সপ্লোর

Gosaba Tiger: বাঘিনীর গর্জন শুনিয়ে বাঘকে বাগে আনার চেষ্টা, নয়া কৌশল বনদফতরের

পাতা হয়েছে একের পর এক খাঁচা। খাঁচাবন্দি করতে শোনানো হচ্ছে বাঘিনীর গর্জন। ফাটানো হচ্ছে পটকা।

পার্থপ্রতিম ঘোষ এবং শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: গোসাবায় বাঘ ধরতে নতুন কৌশল বন দফতরের। বাঘিনীর গর্জন শুনিয়ে খাঁচাবন্দি করার চেষ্টা বাঘকে বন দফতরের কর্মীরা হ্যান্ড মাইকে বাঘিনীর গর্জন শোনাচ্ছেন। বাঘিনীর গর্জনে সাড়া দিয়ে বাঘ ধরা দেবে, আশায় বনকর্মীরা। 

বার বার অবস্থান বদল করছে রয়্যাল বেঙ্গল। সমস্যায় পড়েছেন বনকর্মীরা। বাঘবন্দি করতে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে জঙ্গল। মাইকে শোনানো হচ্ছে বাঘিনীর গর্জন। ধরা পড়লে ভাল, না হলে জঙ্গলে যাতে বাঘ ফিরে যায়, সেই ব্যবস্থা করা হয়েছে।পাতা হয়েছে একের পর এক খাঁচা। খাঁচাবন্দি করতে শোনানো হচ্ছে বাঘিনীর গর্জন। ফাটানো হচ্ছে পটকা। ডবল নেটের ফেন্সিং দিয়ে ঘেরা হয়েছে জঙ্গল। গতিবিধি বুঝতে স্পিডবোটে চলছে নজরদারি। বাঘ তাড়াতে গিয়ে রক্তাক্ত হলেন বনকর্মী। শুক্রবার থেকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় এভাবেই নাকানিচোবানি খাওয়াচ্ছে রয়্যাল বেঙ্গল। ২ দিন ধরে চলছে বাঘবন্দি করার চেষ্টা।

কিন্তু সব চেষ্টা ব্যর্থ হওয়ার কারণ হল, বাঘের গতিবিধি। বনকর্মীদের বক্তব্য, যে বাঘ শুক্রবার দেখা দিয়েছিল গোসাবার লাহিড়িপুরে, শনিবার তার হদিশ মিলেছে পাশের অঞ্চল সাতজেলিয়ায়। একদিনে প্রায় ৪ কিলোমিটার ঘুরে বেড়িয়েছে রয়্যাল বেঙ্গল। শনিবার সকালে সাতজেলিয়ার চার নম্বর মিত্রবাড়ির জঙ্গলের কাছে দেখা যায় পায়ের ছাপ।

বনকর্মীদের অনুমান, এই জঙ্গলে আপাতত ডেরা বেঁধেছে বাঘ। তাই কৌশল বদলানো হয়। বন দফতর সূত্রে খবর, বাঘ ধরতে দুটি খাঁচা পাতা হয়েছে। পাশাপাশি, গাড়াল নদীর ওপারে ঝিলার জঙ্গলে বাঘটি যাতে ফিরে যায় সেই চেষ্টাও চলছে। গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরী বলেন, "বন দফতর এলাকা নেট দিয়ে কভার করছে। সবাই মিলে আছি। বন দফতর নিরাপত্তা দিচ্ছে যাতে বাঘ না ঢোকে।।" 

সজনেখালি রেঞ্জ এর রেঞ্জার বিশ্বজিৎ দাস বলেন,"চেষ্টা করছি যাতে জঙ্গলের দিকে চলে যায়, যাতে নদীপথে চলে যায়, খাঁচাতে ধরা না পড়লে দফতরের সঙ্গে কথা বলে ঘুমপাড়ানি গুলির ব্যবহার হবে।" গোসাবায় বাঘ ধরতে নতুন কৌশল নিল বন দফতর। হ্যান্ড মাইকে বাঘিনীর গর্জন শুনিয়ে খাঁচাবন্দি করার চেষ্টা চলছে রয়্যাল বেঙ্গলকে। নিভিয়ে রাখা হয়েছে আলো। কয়েক দিন আগে কুলতলিতে অনেকটা এভাবেই জায়গা বদল করেছিল রয়্যাল বেঙ্গল। গোসাবার বাঘের দ্রুত অবস্থান বদল নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget