এক্সপ্লোর

Kalyani University : অন্যের গবেষণাপত্রের বিষয়বস্তু নকল ? সরানো হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের ডিনকে

Dean Removed : বিষয়বস্তু এক হলেও, একজন গবেষণা করেছেন বায়োলজি নিয়ে, আরেকজন ফিজিক্স নিয়ে

সুজিত মণ্ডল, কল্যাণী : অন্যের গবেষণাপত্রের বিষয়বস্তু নকল করার অভিযোগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (Kalyani University) এডুকেশন বিভাগের (Education Department) ডিনের পদ থেকে সরানো হল দেবপ্রসাদ শিকদারকে। রাজ্য সরকার নিয়োগ করেছে, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এভাবে সরাতে পারে না। সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন অপসারিত ডিন।

দু’জনের দু’টি গবেষণাপত্র। একটি ১৯৯৫ সালের, আরেকটি ৯৯-এর। বিষয়বস্তু এক হলেও, একজন গবেষণা করেছেন বায়োলজি নিয়ে, আরেকজন ফিজিক্স নিয়ে। আর এই দুই গবেষণাপত্রকে ঘিরেই শোরগোল পড়ে গেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। অন্যের গবেষণাপত্রের বিষয়বস্তু নকল করার অভিযোগে সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের ডিনকে।

গবেষণাপত্রের বিষয়বস্তু নকল ?

১৯৯৫ সালের এই গবেষণাপত্রটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগে জমা দিয়েছিলেন স্বদেশরঞ্জন সামন্ত নামে এক গবেষক। অভিযোগ, এই গবেষণাপত্রের বিষয়বস্তু নকল করেই ১৯৯৯ সালে গবেষণাপত্র জমা দেন দেবপ্রসাদ শিকদার নামে আর এক গবেষক। পরবর্তীকালে যিনি ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও শুরু করেন। ২০২১-এর ১৯ ফেব্রুয়ারি এডুকেশন বিভাগের ডিন পদে নিযুক্ত হন তিনি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে গবেষণাপত্রের বিষয়বস্তু নকল করার মতো চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। যে অভিযোগ খতিয়ে দেখার পর, তাঁকে ডিনের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল। 

আরও পড়ুন ; টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার প্রস্তাব ! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন অধ্যাপকের

এনিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক সুজয় মণ্ডল বলেন, কমিটি তদন্ত করে দেখেছে, অধ্যাপক স্বদেশরঞ্জন সামন্তর জমা দেওয়া থিসিসের সঙ্গে প্রায় ১০০ শতাংশ মিল রয়েছে অধ্যাপক দেবপ্রসাদ শিকদারের জমা দেওয়া থিসিসে। তদন্ত কমিটি রিপোর্টের ভিত্তিতে অধ্যাপক দেবপ্রসাদ শিকদারকে নতুন অর্ডার না আসা পর্যন্ত, শিক্ষা অনুষদের ডিন পদ থেকে আপাতত অপসারণ করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে তাঁকে এবং এই বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা এবং মন্তব্য চাওয়া হয়েছে। কর্মসমিতি বৈঠকের যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরের মুখ্যসচিবকে জানিয়ে দেওয়া হবে।

যদিও অন্যায়ভাবে তাঁকে সরানো হয়েছে বলে দাবি করেছেন অধ্যাপক দেবপ্রসাদ। তিনি বলেন, কল্যাণী বিশ্ববিদ্যালয় সরাতে পারে না। কারণ রাজ্য সরকার নিয়োগ করেছে। যে পদ্ধতিতে করা হয়েছে ওই পদ্ধতিতে করা যায় না। ওটা হয় না কখনো। অনৈতিকভাবে, ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে। অভিযোগ আমি মানছি না।

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলা, শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্যে। এই প্রেক্ষাপটে একজন ডিনের বিরুদ্ধে গবেষণাপত্র নকল করার অভিযোগ ওঠায়, ফের রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দাগ লাগল বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget