এক্সপ্লোর

VC Appointment : টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার প্রস্তাব ! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন অধ্যাপকের

Appointment Scam Allegation : শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘিরে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। আর তারইমধ্যে এবার আরও ভয়ঙ্কর অভিযোগ

রুমা পাল, কলকাতা : টাকার বিনিময়ে ডায়মন্ড হারবার (Diamond Harbour) মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার প্রস্তাব ! নিয়োগ দুর্নীতি নিয়ে হইচইয়ের মধ্যেই বিস্ফোরক অভিযোগ তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রাক্তন অধ্যাপক রুবি সাঁই। নিশানায় শাসকপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভানেত্রী কৃষ্ণকলি বসু। অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কৃষ্ণকলি।

শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘিরে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। আর তারইমধ্যে এবার আরও ভয়ঙ্কর অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগেও অনিয়ম ? উপাচার্য নিয়োগেও টাকার দর কষাকষি ? তৃণমূলের অধ্যাপক সংগঠনের সভানেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন এক অধ্যাপক।

কী অভিযোগ ?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক রুবি সাঁইয়ের দাবি, ২০১৭ সালে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য তাঁর কাছে ২০ লক্ষ টাকা চাওয়া হয় ! সেই সময় তিনি তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন ; ফের পার্থকে দেখে 'চোর চোর' স্লোগান, এবার আদালতের বাইরে

টাকা চাওয়ার অভিযোগে রুবি সাঁই নিশানা করেছেন ওয়েবকুপারই সভানেত্রী কৃষ্ণকলি বসুর দিকে। যদিও রুবি সাঁইয়ের বক্তব্য, তিনি ফোনেই কৃষ্ণকলি বসুকে জানিয়ে দেন, ১৫-২০ লক্ষ টাকা ব্যাপার নয়। টাকা দিয়ে কেন ভাইস চ্যান্সেলর হব ?

অভিযোগ খারিজ করে পাল্টা জবাব দিয়েছেন কৃষ্ণকলি। অধ্যাপক ও ওয়েবকুপার সভানেত্রী কৃষ্ণকলি বসু এনিয়ে বলেন, এতদিন পরে এই অভিযোগ উনি কীসের ভিত্তিতে করলেন ? ওয়েবকুপার কমিটি ভাঙে ২০১৭ সালে। অন্য কেউ যদি বলে থাকেন আমি তো তার দায় নিতে পারব না। রুবিদি এক সময় আমাদের সঙ্গে ছিলেন। পরে বিজেপিতে যান। এত বছর পর হঠাৎ এ কথা বলার ভিত্তি কী ?

রুবি সাঁই বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পড়ান। অন্যদিকে, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে অধ্যাপনা করেন কৃষ্ণকলি বসু। 

উভয়ের অভিযোগ, পাল্টা অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে শিক্ষা মহলে ! অধ্যাপক রুবি সাঁই বলছেন, যখন অর্পিতা-পার্থ চট্টোপাধ্যায়ের কেসগুলো দেখছি, তখন আমার মনে হল, এরকম ব্যাপারটাই চলে তাহলে। আমি বুঝতে পারিনি। এটা যে একটা চক্র-সিন্ডিকেট, এটা কিন্তু আমার একদমই মাথায় আসেনি। দিদির অত্যন্ত স্নেহভাজন এবং প্রিয় কৃষ্ণকলি বসু। কৃষ্ণকলি বসুর টেলিফোনের সেই রেকর্ডও আছে আমার কাছে। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীকে লিখব।

যদিও কৃষ্ণকলি বসুর বক্তব্য, পার্থদা তখন শিক্ষামন্ত্রী। একজন ভিসি এই কোটা থেকে হয়েছিল কিনা খোঁজ নিন। ওয়েবকুপা কোনও দিন ভিসির জন্য রেকমেন্ডেশন করেনি। আহত হলাম। আমার অনুমতি ছাড়া রেকর্ডিং করলেন কি করে। গভীর চক্রান্ত।

উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও এই বিস্ফোরক অভিযোগের কি কোনওদিন নিষ্পত্তি হবে? এটাই বড় প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget