এক্সপ্লোর

Kalyanmoy Gangopadhyay : পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার জামিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও, 'মানুষ বড় মাছের খোঁজ করছে', বললেন শমীক

Recruitment Scam Case : সিবিআই মামলায় জামিন পেয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পর এবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (Kalyanmoy Gangopadhyay) জামিন। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই মামলায় জামিন পেয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। অর্থাৎ, পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হার পর জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি।

এ বিষয়ে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "পার্থবাবু যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি জামিন পেয়েছেন। তারপরে তাঁর অফিসাররা জামিন পাবেন এটাই স্বাভাবিক। তার কারণ, তদন্তকারী সংস্থা এই বিষয়টি, তদন্ত প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করছে। এখনও পর্যন্ত ট্রায়াল সম্পন্ন করা যায়নি। এই তদন্ত-প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, তত বেশি যারা অভিযুক্ত...আমি তো তাঁদের অপরাধীই বলব...কোর্ট এখনও ডিক্লেয়ার করেনি, কিন্তু  তাঁদের অপকর্মের জন্য ২৬ হাজার ছেলে-মেয়ের যাদের সার্ভিস টার্মিনেট হয়ে গেছে। এই অপকর্মের দায়ী তো  কেউ হবেই । দায় তো কাউকে নিতে হবে। যারা দায়ী, তাঁদের দায় নেওয়া উচিত। তাঁদের একটার পর একটা জেলমুক্তি ঘটছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণময় গঙ্গোপাধ্যায়। একটার পর একটা জেলমুক্তি হচ্ছে। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তদন্তকারী সংস্থার অকর্মণ্যতা।"  

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য অবশ্য বলছেন, "জামিন তো কেউ পেতেই পারেন। জামিন পাওয়া মানে তো অপরাধ থেকে মুক্তি পাওয়া নয়। একটা প্রাতিষ্ঠানিক লুঠ হয়েছিল। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের জ্ঞাতার্থে-অনুমোদনে-অনুপ্রেরণায় এই প্রাতিষ্ঠানিক লুঠকে সংগঠিত করা হয়েছিল। তাই, কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিন পেলেন কি পেলেন না, এনিয়ে রাজ্যবাসীর কোনও উৎসাহ নেই। মানুষ সূত্রে পৌঁছাতে চাইছে। মানুষ বড় মাছের খোঁজ করছে। এই লুঠে উপর থেকে নীচ পর্যন্ত গোটা তৃণমূল কংগ্রেস জড়িত আছে। মেধাকে প্রতারিত করে, কার্যত স্কুল শিক্ষকদের চাকরি খোলাবাজারে নিয়ে এসে স্কুল শিক্ষাকে পশ্চিমবঙ্গে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। মানুষ এটার শেষ দেখতে চাইছে।" আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর কথায়, "জামিন পাওয়াটা একটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া। জামিন পাবেন, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। কিন্তু, নির্ভর করছে তদন্তকারী সংস্থার তৎপরতার উপরে যে কত তাড়াতাড়ি ট্রায়ালটা হবে।"

হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে, টাকার বিনিময়ে অযোগ্য়দের চাকরি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর নিজাম প্য়ালেসে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। প্রায় এক বছর আড়াই মাসের মাথায়, SSC-র গ্রুপ সি মামলায় তাঁকে জামিন দিয়েছিল হাইকোর্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget