এক্সপ্লোর

Kanchanjangha Express Accident : কোন কোন নিয়ম না-মানাতেই ঘটে গেল কাঞ্চনজঙ্ঘা-দুর্ঘটনা? বিরাট তথ্য সামনে আনল রেল

Kanchanjangha Express Accident Reason : দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রেলের তরফে দায় চাপানো হয় মালগাড়ির চালকের উপর, ওই দুর্ঘটনাতেই যাঁর মৃত্যু হয়েছে। কিন্তু আসল কারণ কী?  কী কী তত্ত্ব উঠে আসছে ? 

অরিত্রিক ভট্টাচার্য, সৌমিত্র রায়, কলকাতা :  শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ( Kanchanjangha Train Accident ) দায় কার? মানুষের ভুলে দুর্ঘটনা? নাকি নেপথ্যে যান্ত্রিক ত্রুটি? এতগুলো প্রাণহানির দায় কার? সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সজোরে ধাক্কা মারে মালগাড়ি। দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রেলের তরফে দায় চাপানো হয় মালগাড়ির চালকের উপর, ওই দুর্ঘটনাতেই যাঁর মৃত্যু হয়েছে। কিন্তু আসল কারণ কী?  কী কী তত্ত্ব উঠে আসছে ? 

কী জানাচ্ছে পূর্ব রেল?

পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, দুর্ঘটনার দিন অর্থাৎ সোমবার ভোর থেকে রাঙাপানি ও আলুয়াবাড়ি স্টেশনের মাঝে স্বয়ংক্রিয় সিগনাল কাজ করছিল না। যখন অটোমেটিক সিগনালিং সিস্টেম কাজ করে না, তখন স্টেশন মাস্টার হাতে লেখা একটি মেমো ইস্য়ু করেন। এই মেমো অনুসারে, সকাল ৮.২০ নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এরকমই 'TA 912' মেমো ইস্য়ু করেছিলেন রাঙাপানি স্টেশনের ম্যানেজার। মালগাড়িকেও  'TA 912' মেমো  ইস্যু করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, হাতে লেখা মেমো ইস্যু করা হলে, প্রত্যেক সিগনালের আগে ১ মিনিট থেকে ২ মিনিট করে ট্রেন থামাতে হয়। তারপর ১০ কিলোমিটার  প্রতি  ঘণ্টা স্পিডে যেতে হবে। তিনি ও তার সামনের ট্রেনটির মধ্যে ১৫০ মিটারের গ্যাপ রাখার কথা।  কিন্তু তা সম্ভবত মানা হয়নি। হয়ত তিনি এই গতি সংক্রান্ত বিধি মানেননি, সেই সঙ্গে সিগন্যালে ১ মিনিট করে অপেক্ষা করার নিয়মটিও মানা হয়নি সম্ভবত। 

তা সত্ত্বেও প্রশ্ন একটা থেকেই যায়,  বিষয়টি কন্ট্রোল রুমের নজর এড়ালো কীভাবে? কার ভুলে এই মারাত্মক দুর্ঘটনা ঘটল? তদন্ত শুরু করেছেন রেলওয়ে সেফটির চিফ কমিশনার।  

উত্তর-পূর্ব রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনককুমার গর্গের তত্ত্বাবধানে কাল থেকে এই তদন্ত প্রক্রিয়া শুরু হবে। কারও কাছে দুর্ঘটনা সম্পর্কিত কোনও তথ্য থাকলে তাঁরা তা তদন্ত কমিশনের কাছে জানাতে পারবেন। নিউ জলপাইগুড়ি স্টেশনের ADRM-এর অফিসে এই কমিশন বসবে। এ ছাড়াও সুরক্ষা কমিশনারকে চিঠি পাঠিয়েও দুর্ঘটনা সংক্রান্ত তথ্য দেওয়া যেতে পারে।  

 

        

আরও পড়ুন : 

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ২৫ ঘণ্টা পর শুরু আপ-ডাউনে ট্রেন চলাচল                  

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget