এক্সপ্লোর

Kanchanjunga Express: আতঙ্কে কেউ দিলেন লাফ, কেউ ভাবলেন ভূমিকম্প, 'মরেই যাব' ভাবলেন ৭ মাসের অন্তঃসত্ত্বা

'মনে করেছি যে আর বাঁচবই না। মরেই যাব। ট্রেনটা তো মানে উল্টে যেতে যেতে থেকে গেল'

আবীর দত্ত, ফাঁসিদেওয়া : আতঙ্কের ঘোর কাটছে না। মনে হচ্ছে খাদের কিনারায় দাঁড়িয়ে মৃত্যুকে দেখলেন। প্রায় দাঁড়িয়ে পড় ট্রেনে সকাল বেলা যে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে , ভাবতে পারেননি কেউই। হঠাৎ বিষম দুলুনি। বিকট আওয়াজ। কেউ ভেবেছিল ভূমিকম্প । কেউ অজানা আতঙ্কে ট্রেন থেকে দিয়েছেন লাফ। কেউ আবার সিট থেকে ছিটকে গিয়েছেন পড়ে। ওই ট্রেনেরই তিনটি কামরা যে এক মুহূর্তে মৃতদেহের স্তূপে পরিণত হয়েছে, তা ভাবতেও পারেননি কেউ। 

যেমন গৌতম রায়।  দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রী তিনি। মৃত্যুকে উপলব্ধি করেছেন যেন। বললেন, 'আমরা ট্রেনের ভিতরে ছিলাম। হঠাৎ ঝাঁকুনি দেয় মারাত্মক। আমরা লাফ দিয়ে পড়ি। তারপরে বেরিয়ে দেখি আমাদের কামরার ২-৩টি পিছনের কামরা বেলাইন হয়ে গিয়েছে। পরে দেখি মালগাড়ির কামরাও পড়ে গিয়েছে। আমরা সাতজন ছিলাম। পরে দেখি লোকজন আসছে', জানালেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রী গৌতম রায়। 

এই ট্রেনেরই যাত্রী অন্তরা দাস। ধ্বংসলীলা দেখে কাঁপছিলেন থরথর করে। বাঁচবেন না , ভেবেই ফেলেছিলেন। সাত মাসের গর্ভবতী তিনি। বললেন, 'প্রচুর ভয় পেয়ে গেছি। যখন এরকম হয়েছে। মনে করেছি যে আর বাঁচবই না। মরেই যাব। ট্রেনটা তো মানে উল্টে যেতে যেতে থেকে গেল। তারপর আমরা ওইখান থেকে নেমে গেলাম। আমাদের তো মানে সিটের থেকে ফেলে দিয়েছে।' গর্ভের সন্তানের কথা ভেবে আতঙ্কিত। বললেন, ' আমরা সবাই যার যার উপর পড়ে গেছি। আস্তে যাচ্ছিল ট্রেনটা। দাঁড়িয়ে গিয়েছিল। ঝাঁকুনি হল। আমরা তো মনে করলাম ভূমিকম্প হল। ভূমিকম্পের মতো।' 

আরেক যাত্রী বললে, 'আমি ঘুমোচ্ছিলাম।  হঠাৎ দেখছি ট্রেনটা...আমার স্ত্রী পড়ে গেছে। দুলছে একেবারে। ঘাবড়ে গেছি একেবারে। একেবারে পড়ে গেছি। ট্রেনটা হিলছে এরকম। পড়ে গেছি।  সবাই বলছে দুর্ঘটনা হল। আমি তো নার্ভাস হয়ে গেছলাম। ৫ মিনিট তো আর আমার মুখ থেকে কোনও শব্দ বেরোচ্ছে না। একেবারে চুপ হয়ে গেছিলাম।' 

এ যেন মৃত্যুকে উপলব্ধি করে জীবনে ফেরা। নিজেকে চিমটি কেটে বিশ্বাস করানো, বেঁচে আছি ! বাহানাগা বাজারের ভয়াবহ দুর্ঘটনার ১ বছরের মাথায় ফের একবার ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল এ দেশ। এবার মৃত্যুর সংখ্যা কোথায় থামবে ? উত্তর দেবে সময়ই । 

আরও পড়ুন : 

ড্রাইভারের মৃত্যু-শঙ্কা, মৃতের সংখ্যা হতে পারে ২৫ থেকে ৩০, কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় কী বার্তা রেলমন্ত্রীর?

 

 

সেরা শিরোনাম

West Bengal News Update: ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
Chaos in SRFTI: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গোলমাল, ৩টি মামলা রুজু, SIT গঠন করল স্বরাষ্ট্র দফতর
Chaos in SRFTI: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গোলমাল, ৩টি মামলা রুজু, SIT গঠন করল স্বরাষ্ট্র দফতর
West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget