এক্সপ্লোর

Kanchanjunga Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা

Kanchenjunga Train Accident: দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের বিভিন্ন ঠিকানায় পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করা হয়েছে, জানিয়েছেন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

জলপাইগুড়ি: ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা। অন্তত ৬ জনের মৃত্যু, আহত ৪১ জন। ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার বগি। লাইন থেকে ছিটকে গেল আরও একটি বগি। একই লাইনে কী করে এল দুটি ট্রেন, উঠছে প্রশ্ন। 

এদিকে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের বিভিন্ন ঠিকানায় পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করা হয়েছে, জানিয়েছেন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনার প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়। মালদা টাউন স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। আরও বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে মালদায় হেল্প লাইন নম্বরও চালু করা হয়েছে। 

আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীদের উদ্ধারে বাসের ব্যবস্থা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ১০টি সরকারি বাস পাঠানো হয়েছে। শিলিগুড়ি-কলকাতা রুটের আরও কয়েকটি বাসকে কাজে লাগানো হবে।  

শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩০ জন। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন।

শিয়ালদা স্টেশনের হেল্পলাইন নম্বরগুলি হল - 033-23508794, 033-23833326. 
হাওড়া স্টেশনের হেল্পলাইন নম্বর 033-26413660, 033-26402242, 03326402243. 
উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034235,
ডালখোলা স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034228.
কিষাণগঞ্জ স্টেশনের ইমার্জেন্সি নম্বর 7542028020, 06456-226795
অসমের গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর 03612731621, 03612731622, 03612731623. 
নিউ বঙ্গাইগাঁও স্টেশনের হেল্পলাইন নম্বর 9435021417, 9287998179.

দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবরে শোকাহত মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছে। বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছি। উদ্ধারকাজ এবং চিকিৎসা সহায়তার জন্য জেলাশাসক, পুলিশ সুপার, চিকিৎসকরা, অ্যাম্বুল্যান্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে  ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।                                                                                                            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ঋতব্রত তৃণমূল' শিবিরকে 'খাম' প্রতীক কমিশনের, ককরোচ জনতা পার্টি বলল...
'ঋতব্রত তৃণমূল' শিবিরকে 'খাম' প্রতীক কমিশনের, ককরোচ জনতা পার্টি বলল...
News Live: ফের ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন সঞ্চিতা প্রধান দে
ফের ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন সঞ্চিতা প্রধান দে
Nandigram Congress Candidate Arrested:
"ফোন ধরছেন না প্রার্থী, কিছুক্ষণ আগে আমায় বলেছিল যে, ওরা আমাকে কিডন্যাপ করতে পারে", চাঞ্চল্যকর দাবি প্রদেশ কংগ্রেসের সভাপতির
Humayun Kabir Party: উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, নতুন প্রতীক দেওয়া হবে?
উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, নতুন প্রতীক দেওয়া হবে?

ভিডিও

Nandigram By-Election। নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-র প্রার্থী। TMC News
Suvendu Adhikari:
Humayun Kabir:
Tapas Roy on TMC:
Rahul Gandhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget