এক্সপ্লোর

Kanchanjunga Express Train Accident News: ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল, রেলে শূন্যপদ ইস্যুতে সরব বিরোধীরা

Kanchanjunga Express Train Accident: ফাঁসিদেওয়ার দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে মালগাড়ির চালক অর্থাৎ লোকো পাইলটকে দায়ী করছে রেল।

কলকাতা: বালেশ্বরের স্মৃতি ফিরল শিলিগুড়ির (Kanchanjunga Express Train Accident) ফাঁসিদেওয়ায়। মালগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে পাল্টি খেল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা। ঘটনায় আহত হয়েছেন অনেকে। বাড়ছে মৃতের সংখ্যাও। 

প্রশ্নে যাত্রী সুরক্ষা: ফাঁসিদেওয়ার দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে মালগাড়ির চালক অর্থাৎ লোকো পাইলটকে দায়ী করছে রেল। কিন্তু তথ্য বলছে, ২০২৩ সালের জুন মাসে একটি RTI-এর জবাবে রেলের তরফে বলা হয়েছিল, গোটা দেশে তাদের প্রায় ২ লক্ষ ৭৫ হাজার পদ খালি রয়েছে। তার মধ্যে প্রায় ১ লক্ষ ৭৮ হাজার শূন্যপদ রয়েছে 'সেফটি' ক্যাটিগরিতে। অর্থাৎ যাত্রী সুরক্ষা নিশ্চিত করার দায়িত্বেই লোকের অভাব! গত এক বছরে রেলে তেমন বড় কোনও নিয়োগ হয়নি। তবে, এই এক বছরে অনেকেই অবসর নিয়েছেন। এই অবস্থায় অভিযোগ যে, বহুক্ষেত্রেই চালকদের নির্ধারিত সময়ের থেকে বেশি ডিউটি করতে হচ্ছে। এপ্রসঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "কেন এটা হচ্ছে তার পরিসংখ্যান খুব সহজেই বলা যায়। ২০২৩ সালে একটি সংবাদপত্রে প্রকাশ হয় ৩ লক্ষ ১০ হাজার শূন্যপদ রয়েছে। তার মধ্যে গ্যাংম্যান ১ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি। সিগন্যাল ম্যান লোকো পাইলট মিলিয়ে ৩ লক্ষের বেশি। ২০১৯ সাল থেকে রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ পর্যন্ত হয়নি।''

বালেশ্বরের স্মৃতি ফিরল শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রবিবার সকাল ৮.১০-এ আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশে রওনা দেয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকাল ৮টা ৪৫ নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে, আচমকা পিছন থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ধাক্কার অভিঘাতে একেবারে পিছনে থাকা গার্ডের কামরা দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে যায়। ওপরে উঠে যায় পার্সেল ভ্যানের কামরা। দুমড়ে মুচড়ে লাইন ছেড়ে বেরিয়ে পাল্টি খেয়ে যায় একটি জেনারেল বগি। বাকি কামরাগুলিও প্রচন্ড ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে। সিট থেকে পড়ে যান যাত্রীরা। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন অনেকেই। উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। মালগাড়িরও দুটি বগি লাইনচ্যুত হয়। লাইনের পাশে উল্টে যায় একাধিক কন্টেনার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:  Kanchanjunga Express Train Accident News: দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে ছিল না LHB কোচও! প্রশ্নে যাত্রী সুরক্ষা

সেরা শিরোনাম

Saigal Hossain: অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন

ভিডিও

Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget