এক্সপ্লোর

Kanchanjunga Express Train Accident News: দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে ছিল না LHB কোচও! প্রশ্নে যাত্রী সুরক্ষা

Kanchanjunga Express Train Accident: দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কোচও সেই মান্ধাতা আমলের ICF কোচ। আর তার নিট ফল, প্রাণহানি। ফাঁসিদেওয়ায় ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রশ্ন উঠছে এর দায় কার?

কলকাতা: ছিল না অ্যান্টি কলিশন ডিভাইস বা 'কবচ'। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjunga Express Train Accident) ছিল না LHB কোচও। ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে মালগাড়ি ধাক্কা মারার পরই, চাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ৪টি বগি। ছিটকে পাশের লাইনে গিয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি জেনারেল বগি। 

প্রশ্নে যাত্রী সুরক্ষা: দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কোচও সেই মান্ধাতা আমলের ICF কোচ। আর তার নিট ফল, প্রাণহানি। ফাঁসিদেওয়ায় ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রশ্ন উঠছে এর দায় কার? ফাঁসিদেওয়ার নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে মালগাড়ি ধাক্কা মারার পরই, চাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ৪টি বগি। দুমড়ে-মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের কামরা। মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যান। ছিটকে পাশের লাইনে গিয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি জেনারেল বগি।

২০০০ সাল থেকেই এই LHB কামরা ব্যবহার করছে ভারতীয় রেল৷ কী এই LHB কোচ? পুরো নাম, লিঙ্ক হফম্যান বুশ কোচ। এই কামরার প্রধান বৈশিষ্ট্য, ট্রেন দুর্ঘটনায় পড়লে এটি উল্টে যায় না৷ দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে সাধারণ কামরা সজোরে ছিটকে পড়ে এবং উল্টে যায়। কিন্তু, জার্মান প্রযুক্তিতে তৈরি LHB কামরার ক্ষেত্রে এই আশঙ্কা নেই বললেই চলে। এর সঙ্গে থাকে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি নিউম্যাটিক ব্রেক। যার মাধ্যমে ট্রেন তীব্র গতিতে দুর্ঘটনাগ্রস্ত হলেও, আচমকা গতিবেগ কমে যাওয়াকে অনেকটাই সামাল দেওয়া যায়। কিন্তু, দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কামরা LHB না হওয়ায় পরিণতিও হল মর্মান্তিক। ২০১৭ সালে রেলমন্ত্রক জানিয়েছিল, দেশের সমস্ত ট্রেনে LHB কামরা লাগানো হবে। তাই চেন্নাইয়ের ‘ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাকট্রি’তে শুধুমাত্র LHB কামরা তৈরি করা হবে। কিন্তু ৭ বছর পরও দেশের সমস্ত ট্রেন LHB কামরা পায়নি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা তার উদাহরণ।

কাঞ্চনজঙ্ঘা আগে চলত শিয়ালদা-নিউ জলপাইগুড়ির মধ্যে। পরে ত্রিপুরার আগরতলা এবং রবিবার থেকে বাংলাদেশ সীমান্তে সাব্রুম পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ ৪টি রাজ্য়ের মধ্য়ে দিয়ে প্রায় ১ হাজার ৫৫৯ কিলোমিটার পথ প্রায় ৩৬-৩৭ ঘণ্টায় অতিক্রম করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তাহলে এত দীর্ঘপথ পাড়ি দেয় যে ট্রেন তা এখনও কেন ICF কোচ নিয়ে চলছিল? ফাঁসিদেওয়ার দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে মালগাড়ির চালক অর্থাৎ লোকো পাইলটকে দায়ী করছে রেল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Kanchanjunga Express Train Accident News: 'গত ১০ বছরে রেল দুর্ঘটনা বেড়েছে' মোদি সরকারকে নিশানা রাহুলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget