এক্সপ্লোর

Kanchenjunga Express Train Accident: 'মাধুর্যটাই নষ্ট করে দিয়েছে.', রেলের যাত্রীসুরক্ষার তীব্র সমালোচনা মমতার

Mamata On Kanchenjunga Express Train Accident:রেলের যাত্রীসুরক্ষার তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে কী বললেন মমতা ?

কলকাতা: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Kanchenjunga Express Train Accident) ইতিমধ্যেই উঠেছে একাধিক প্রশ্ন। এদিন কলকাতা বিমানবন্দরে পৌঁছে রেলের যাত্রীসুরক্ষার তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে।

রেলের যাত্রীসুরক্ষার তীব্র সমালোচনা মমতার

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি জানি না, দেশে কী চলছে ?! ' কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে, 'অ্যাডমিনিস্ট্রেশনের অবহেলা' নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন তিনি। রেলে বারবার কেন ফিরছে দুর্ঘটনা, প্রশ্ন তুলেছেন তিনি। মমতার কথায়, 'আপনারা জানেন, এর আগে পুরিতে যেটা হল, সেখানেও আমি গিয়েছিলাম। এখনও ওখানে মনে হয় প্রচুর ডেডবডি পড়ে আছে। যাদের কোনও পরিচয় পাওয়া যায়নি। হয়তো একসঙ্গে পুড়িয়ে দেবে। অথচ যাদের গেল, তাঁদের গেল। দেখুন দুর্ঘটনা হতেই পারে, এটা কারও হাতে নেই। ফ্যাক্ট। কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট, অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলাম, কোথায় গেল? রেলে এখন যাত্রী নিরাপত্তা বলে কিছু নেই। পরিষেবা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে। এখন উদ্বোধন ছাড়া রেলে আর কিছু হয় না। রেল এখন কার্যত অনাথ, বাজেট পর্যন্ত হয় না। ভোটে জিততেই ব্যস্ত থাকে কেন্দ্রীয় সরকার।'

আরও পড়ুন, রেল দুর্ঘটনায় আহত এক গর্ভবতী মহিলা যাত্রী, বললেন 'মনে হল ভূমিকম্প, পড়ে গেলাম সিট থেকে..'

প্রিয়জনদের হারানো পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী

অপরদিকে, প্রিয়জনদের হারানো পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন মোদি। আহতদের দ্রুত আরোগ্যকামনায় প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। রেলের অফিসারেরা যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখছেন। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে তৎপরতার সহিত উদ্ধারকার্য চলছে, জানিয়েছেন মোদি।একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিগনাল মানেননি মালগাড়ির চালক। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার পর দাবি করলেন রেল বোর্ডের চেয়ারপার্সন। তদন্তের আগেই মৃত চালককে কীভাবে দায়ী করা হচ্ছে? প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget