এক্সপ্লোর

Kanchenjunga Express Train Accident: রেল দুর্ঘটনার পর উত্তরবঙ্গ মেডিক্যালে আহতদের দেখতে গেলেন রাজ্যপাল, বললেন..

Governor On Kanchenjunga Express Train Accident: রেল দুর্ঘটনায় আহতদের দেখে এসে কী বার্তা রাজ্যপালের ?

কলকাতা: রেল দুর্ঘটনার পর উত্তরবঙ্গ মেডিক্যালে আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রাজ্যপাল বলেছেন, 'এই রেল দুর্ঘটনা অবশ্যই দুঃখজনক। তবে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদেরকে সেরা চিকিৎসা দেওয়া হচ্ছে।'

একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়।শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা। ৩ রেলকর্মী ও ৫ যাত্রী-সহ ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক অনিল কুমার, এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিস দে ও রেলের পার্সেল ভ্যানের কর্মী শঙ্করমোহন দাস। ঘটনাস্থলে যান দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিল্লি থেকে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। 

আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল ৮টা ৫৫-য় জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, সিগন্যাল না মেলায় দুর্ঘটনার সময় অত্যন্ত ধীর গতিতে চলছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেইসময় ট্রেনের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা এবং মালগাড়ির কয়েকটি কন্টেনার লাইনচ্যুত হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ২টি কামরা দুমড়ে-মুচড়ে গিয়ে প্রায় ২০ ফুট দূরে অন্য লাইনে গিয়ে পড়ে। আরেকটি কামরা মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায়। সিগন্যাল বিভ্রাট নাকি অন্য কোনও কারণে এই ভয়াবহ দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন, 'মাধুর্যটাই নষ্ট করে দিয়েছে.', রেলের যাত্রীসুরক্ষার তীব্র সমালোচনা মমতার

অপরদিকে, প্রিয়জনদের হারানো পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন মোদি। আহতদের দ্রুত আরোগ্যকামনায় প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। রেলের অফিসারেরা যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখছেন। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে তৎপরতার সহিত উদ্ধারকার্য চলছে।এদিন দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গিয়ে দেখা করলেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আহত যাত্রীদের সঙ্গেও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget