এক্সপ্লোর

Kanchenjunga Train Accident: লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, ক্ষতিপূরণের ঘোষণা কেন্দ্রের তরফে

Train Accident: শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। ক্ষতিপূরণের ঘোষণা করা হল কেন্দ্রের তরফে।

নয়াদিল্লি: ফের ভয়াবহ দুর্ঘটনা! এক বছর আগের বালেশ্বরের স্মৃতি উস্কে আজ ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Sealdah Kanchanjungha Express) মালগাড়ির ধাক্কায় বড়সড় দুর্ঘটনা ঘটল (Train Accident)। লাইনচ্যুত হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা। ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের (Office of the Prime Minister of India) তরফে।

দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ক্ষতিপূরণের ঘোষণা

ফিরল করমণ্ডলের স্মৃতি। মালগাড়ির ধাক্কায় ইঞ্জিনের উপর উঠে গেল কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের বগি। পিটিআই সূত্রে খবর এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৫। আহত প্রায় ৬০। ইতিমধ্যেই মৃতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। এদিন পিএমও-র ট্যুইটে পোস্ট করে 'প্রাইম মিনিস্টারস ন্যাশনাল রিলিফ ফান্ড' থেকে মৃতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে রেলের তরফেও ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে রেলের তরফে। একইসঙ্গে গুরুতর আহতদের ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা, ও আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। 

ঠিক কী ঘটেছে? মৃতের সংখ্যা এখন কত?

শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। একটি কামরা আরেকটি কামরার ওপর উঠে গিয়েছে। আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ দার্জিলিঙের রাঙাপানি স্টেশন পেরোতেই নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় ট্রেনের পিছনে মালগাড়ি ধাক্কা মারে। যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়। সিগন্যাল-বিভ্রাটে দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল-যোগাযোগ ব্যাহত। 

আরও পড়ুন: Kanchanjungha Express Accident : ড্রাইভারের মৃত্যু-শঙ্কা, মৃতের সংখ্যা হতে পারে ২৫ থেকে ৩০, কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় কী বার্তা রেলমন্ত্রীর?

PTI সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, আহত ৬০ জন। ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার বগি। লাইন থেকে ছিটকে গেল আরও একটি বগি। একই লাইনে কী করে এল দুটি ট্রেন? বারবার সেই প্রশ্নই উঠছে। 'সিগন্যাল মানেননি মালগাড়ির চালক', এমনটাই যদিও প্রাথমিক অনুমান রেল বোর্ডের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget