এক্সপ্লোর

Kanksa: পোষা কুকুরের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে স্ত্রীকে খুন, ধৃত স্বামী

রবিবার রাতে মোটরবাইক চালিয়ে কাঁকসা থানায় আসে ওই ব্যক্তি। কাঁকসা থানার অফিসারকে নিজের কর্মকান্ডের কথা খুলে বলে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করার ঘটনায় গ্রেফতার স্বামী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বামুনারা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কাঁকসার বামুনারা ব্লকের একটি অ্যাপার্টমেন্টে স্ত্রী ইপসা প্রিয়দর্শিনীর সঙ্গে থাকত একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অ্যাসিসটেন্ট ম্যানেজার বিপ্লব পরিয়াদ। রবিবার রাতে কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে অভিযুক্ত ব্যক্তি নিজেই জানায় যে, সে তাঁর স্ত্রীকে খুন করেছে। এরপরই ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি যায় পুলিশ। বাড়িতে গেলে দেখা যায়, ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছেন ইপসা প্রিয়দর্শিনী। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

সূত্রের খবর, আদতে ওড়িশার বাসিন্দা বিপ্লব পরিয়াদ। ২০১৯ সালে দেখাশোনা করে তার বিয়ে হয় কটকের বাসিন্দা ইপসা প্রিয়দর্শিনীর সঙ্গে। বর্তমানে সে পশ্চিম বর্ধমানের কাঁকসায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অ্যাসিসটেন্ট ম্যানেজারের পদে চাকরি করে। তাই কর্মসূত্রে ওই দম্পতি কাঁকসাতেই ভাড়া থাকত। জানা যাচ্ছে, বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে নানা বিষয়ে অশান্তি লেগেই থাকত। রবিবার অশান্তির মাত্রা চরম পর্যায়ে পৌঁছায়। সেদিনও কথা কাটাকাটি হচ্ছিল দম্পতির মধ্যে। অভিযুক্ত ব্যক্তি নিজেই পুলিশকে জানিয়েছে যে, রবিবার রাতে অশান্তির মাত্রা এত বেড়ে যায় যে, সে আর মাথার ঠিক রাখতে পারেননি। কথা কাটাকাটি চলাকালীনই সে তার পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করে। কারণ হিসেবে ওই ব্যক্তি জানাচ্ছে যে, স্ত্রী ইপসার চাহিদা আর অত্যাচার সহ্য করতে না পেরেই সে এই ঘটনা ঘটিয়েছে। নিজে হাতে স্ত্রীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পন করেছে ওই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাতে মোটরবাইক চালিয়ে কাঁকসা থানায় আসে ওই ব্যক্তি। কাঁকসা থানার অফিসারকে নিজের কর্মকান্ডের কথা খুলে বলে। অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ঘটনা জানা মাত্র ঘটনাস্থলে গেলে ইপসা প্রিয়দর্শিনীর মৃতদেহ দেখতে পায় পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ইপসার বাড়িতে খবর পাঠিয়েছে। যদিও তাঁদের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। খুনের ঘটনাকে কেন্দ্র করেই কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্য দিকে এই ঘটনায়  আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা যাচ্ছে।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget