এক্সপ্লোর

Kasba Rape Case: কসবাকাণ্ডে রিপোর্ট পেশ বিজেপির কেন্দ্রীয় ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের, কী সুপারিশ?

Kolkata News: কসবাকাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার সুপারিশ করে জে পি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিল বিজেপির কেন্দ্রীয় ফ্য়াক্ট ফাইন্ডিং টিম।

কলকাতা: জে পি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়ে কসবাকাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার সুপারিশ করল বিজেপির কেন্দ্রীয় ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। আইন কলেজের পরিচালন সমিতির সভাপতি, তৃণমূল বিধায়ক অশোক দেবকে জিজ্ঞাসাবাদ করার দাবিও তুলেছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। বিজেপি শাসিত রাজ্যে নারী-নির্যাতনের প্রসঙ্গ টেনে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। 

কসবাকাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার সুপারিশ করে জে পি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিল বিজেপির কেন্দ্রীয় ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। টিমের সদস্য সত্যপাল সিংহ বলেন, "একটি উচ্চ পর্যায়ে স্বাধীন কমিটি অথবা কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে এই গণধর্ষণের মামলার তদন্ত হওয়া উচিত। পুলিশকে তদন্ত করে দেখতে হবে ঠিক কোন কারণে অভিযোগপত্র থেকে মূল অভিযুক্তদের নাম মুছে ফেলা হয়েছে এবং ঠিক কী কারণে নির্যাতিতার অভিযোগপত্রও হাতে লেখা হয়েছে, তারও জবাবদিহি করতে হবে। তবে কি মূল অভিযুক্তদের আড়াল করতেই এই কাজ করা হয়েছে?''                              

বাংলায় আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নিতেও আর্জি জানিয়েছে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের ছাড়পত্র দিয়েছিল কসবার আইন কলেজের পরিচালন সমিতি। যার মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক অশোক দেব। তাঁকেও জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য বিপ্লব দেব বলেন, "এত মামলায় অভিযুক্ত থাকা সত্ত্বেও একে(মনোজিৎ মিশ্র) কাজে রাখা হয়েছে। তাহলে পরিচালন সমিতির সভাপতি অশোক দেবকে কেন তদন্তের আওতায় আনা হচ্ছে না? রাজ্যে ঘটে যাওয়া সমস্ত গুন্ডামি-ধর্ষণের ঘটনা একেবারে স্টেট স্পনসর্ড। এই ঘটনার সম্পূর্ণ দায়ভার নিয়ে এক্ষুনি পদত্যাগ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজের রাজ্যের নাগরিকদের নিরাপত্তা দিতে অক্ষম হলে, এই আসনে থাকার কোনও অধিকার নেই তাঁর।''

এদিকে কসবাকাণ্ডের আবহে ৫০ জনের ছবি ও নাম প্রকাশ করে ভাইপো গ্য়াং আখ্য়া দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "কলেজকে কন্ট্রোল করে। গভর্নিং বডিকে কন্ট্রোল করে। কলেজে যে উন্নয়নমূলক কাজ হয়, তার টেন্ডারকে কন্ট্রোল করে। কলেজের ভর্তি কন্ট্রোল করে। সেখান থেকে টাকা তোলে। স্টুডেন্টস ইউনিয়নের যে ফান্ড ওঠে সেই ফান্ডটা এরা কন্ট্রোল করে।''

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget