এক্সপ্লোর

Kasba Rape Case: অদৃশ্য প্রভাবের জোরে প্রত্যেকবার রেহাই! একাধিক অভিযোগ কসবাকাণ্ডের মূল অভিযুক্তের বিরুদ্ধে

Monojit Mishra Background: আইন কলেজে গণধর্ষণকাণ্ডে ধৃত তৃণমূল নেতা মনোজিত মিশ্র যে একদিনে এই জায়গায় পৌঁছননি, তা তাঁর অতীত ঘাঁটলেই স্পষ্ট।

কলকাতা: শ্লীলতাহানি, ধারালো অস্ত্র দিয়ে আঘাত থেকে সিভিক ভলান্টিয়ারকে চড়। একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছে কসবা গণধর্ষণকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র বিরুদ্ধে। একাধিকবার জামিন অযোগ্য ধারায় মামলাও হয়েছে। কিন্তু কোনও অদৃশ্য প্রভাবের জোরে প্রত্যেকবারই রেহাই পেয়ে গেছেন মনোজিৎ। কলেজের পড়ুয়া, এমনকী অভিভাবকদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। 

মনোজিতের কীর্তি: আইন কলেজে গণধর্ষণকাণ্ডে ধৃত তৃণমূল নেতা মনোজিত মিশ্র যে একদিনে এই জায়গায় পৌঁছননি, তা তাঁর অতীত ঘাঁটলেই স্পষ্ট। তাঁর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। অথচ অদৃশ্য় প্রভাবের জোরে তাঁর কিছুই হয়নি। ধারালো অস্ত্র দিয়ে আঘাত, শ্লীলতাহানি, সিভিক ভলান্টিয়ারকে চড়, হুমকি, মারধর, কলেজে থ্রেট কালচার চালানো, জামিন অযোগ্য় ধারাতেও মামলা হয়েছে। কিন্তু মাথার ওপরে প্রভাবশালীর হাত থাকলে, কার ঘাড়ে কটা মাথা যে কিছু করে নেবে। 

সাউথ ক্যালকাটা ল' কলেজ প্রাক্তন ছাত্র তিতাস মান্না জানান, "২০১৬-১৭ সাল থেকেই মনোজিৎ মিশ্র কলেজের ত্রাস ছিল। পয়লা ডিসেম্বর (২০১৭) ৩০-৪০ জন ছেলে নিয়ে এসে আমরা যেকজন ছিলাম ছেলে মেয়ে আমরা ১০ জন মতো ছিলাম। আমাদের প্রত্যেকের উপর মারধর করে। মনোজিৎ মিশ্র যেটা বলবে সেটাই করতে হবে। মেয়ে হলে মেয়েদের সাথে অসভ্যতামি হবে, আর ছেলে হলে মারধর খেতে হবে নাহলে মিথ্যে অভিযোগে ফাঁসানো হবে। এর আগে এমনও ঘটনা রয়েছে কারও সাথে অ্যাটেম্পট টু রেপ যে জঘন্য অপরাধটা করেছে এরকম ঘটনা এর আগেও ও করেছে। সেই মেয়েটি তখন দাঁড়িয়ে মুখ খোলেনি।''

টালিগঞ্জ, কসবা, গড়িয়াহাট, থানায় একের পর এক মামলা হলেও বিশেষ প্রশ্রয়ে-মদতে স্বমহিমায় থেকেছেন মনোজিৎ ওরফে 'ম্যাঙ্গো' ভাই। ২০১৯ সালে গড়িয়াহাট থানায় মনোজিতের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে জামিনঅযোগ্য ধারায় মামলা হয়। ২০২২ সালের মার্চ মাসে কসবা থানায় মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়। এর পরের বছর ডিসেম্বরেও কসবা থানায় শ্লীলতাহানির অভিযোগে জামিনঅযোগ্য ধারায় মামলা হয় তাঁর বিরুদ্ধে। সাউথ ক্যালকাটা ল' কলেজের এক প্রাক্তন ছাত্র জানান,  "আমাকে লেক মলের পিছন থেকে কিডন্যাপ করেছিল। এত মেরেছিল যে ভেবেছিল মরে গেছি। রাস্তায় ফেলে চলে গিয়েছিল। পুলিশ প্রথমে আশ্বাস দিলেও কিছু হয়নি। ভয়ে ৯ মাস কলেজ যেতে পারিনি এই মনোজিতের জন্য। ডাইরেক্ট অ্য়াকসেস ছিল। নয়না ম্যাডাম সব ওর কথা শুনতো।''

২০১৮ সালে সাউথ ক্যালকাটা ল' কলেজেরই দুই ছাত্রী অভিযোগ জানিয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার, গড়িয়াহাট থানা, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও কলেজের প্রিন্সিপালকে।সেখানে দুই ছাত্রী লেখেন, মনোজিৎ মিশ্র ও তাঁর দলবলের অত্যাচারে প্রতিটি দিন ভয়ে কাটাতে হচ্ছে। যেকোনও মুহূর্তে কিছু হয়ে যেতে পারে। আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা যৌন নির্যাতনেরও শিকার হয়েছি ওদের হাতে। ২০২২ সালে মনোজিতের বিরুদ্ধে অভিযোগ করে কলেজের ভাইস প্রিন্সিপালকে চিঠি দিয়েছিলেন আরেক ছাত্রী। চিঠিতে তিনি লেখেন, সব মেয়েদের পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি মনোজিৎ মিশ্রর কলেজে আসা বা কোনও অনুষ্ঠানে যোগ দেওয়া বন্ধ করা হোক। কারণ মেয়েরা অসুরক্ষিত ও নিরাপত্তার অভাব বোধ করে। সে এমন অনেক কিছু করেছে যাতে অধিকাংশ মেয়ে ওঁর উপস্থিতিতে অস্বস্তি বোধ করে।

কলেজের বাইরেও মারাত্মক দাপট ছিল মনোজিতের। অভিযোগ, চলতি বছর ১৩ এপ্রিল কলেজের পাশেই একটি এটিএমে ধূমপান করতে করতে ঢুকে পড়েন তিনি। বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর করা হয়। পুলিশ পৌঁছলে তাদের সামনেই এক সিভিক ভলান্টিয়ারকে চড় মারে বলেও অভিযোগ। থানায় নিয়ে যাওয়া হলে সেখানেও হম্বিতম্বি করে মনোজিৎ। এরপর জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হলেও পরের দিনই জামিন পেয়ে যান মনোজিত মিশ্র। আর এখন সেই তৃণমূল কর্মী মনোজিত মিশ্রের বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগ।

সেরা শিরোনাম

Kolkata Police: উৎসবের মরশুমে চাঁদার জুলুম ঠেকাতে কলকাতা পুলিশের বড় উদ্যোগ, চালু টোল ফ্রি নম্বর
উৎসবের মরশুমে চাঁদার জুলুম ঠেকাতে কলকাতা পুলিশের বড় উদ্যোগ, চালু টোল ফ্রি নম্বর
West Bengal News Live Updates: পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায়, ভোট পুজোর ছুটির পরেই বিজ্ঞপ্তি, ২৭ কিংবা ২৮ নভেম্বর ভোটের সম্ভাবনা
পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায়, ভোট পুজোর ছুটির পরেই বিজ্ঞপ্তি, ২৭ কিংবা ২৮ নভেম্বর ভোটের সম্ভাবনা
Kolkata Weather Alert: শুক্রবার ভাসবে দক্ষিণবঙ্গ, নিম্নচাপের জেরে জেলায় জেলায় দুর্যোগ, কেমন থাকবে হাওড়া-হুগলি-কলকাতা ?
শুক্রবার ভাসবে দক্ষিণবঙ্গ, নিম্নচাপের জেরে জেলায় জেলায় দুর্যোগ, কেমন থাকবে হাওড়া-হুগলি-কলকাতা ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় তুমুল ঝড়বৃষ্টি ৫ জেলায়, প্রবল দুর্যোগের জন্য জারি কমলা সতর্কতা
আগামী ২-৩ ঘণ্টায় তুমুল ঝড়বৃষ্টি ৫ জেলায়, প্রবল দুর্যোগের জন্য জারি কমলা সতর্কতা

ভিডিও

Milan Pradhan | হাইকোর্টে সাময়িক স্বস্তি মিলতেই কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নামলেন কর্মীরা
Milan Pradhan | মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের | Bye Election
Calcutta High Court |
Milan Pradhan |
Milan Pradhan |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Cristiano Ronaldo: পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
LPG Gas Price: ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
Daily Astrology: কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
Daily Astrology: রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
Rwitobroto Mukherjee: চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
BJP in West Bengal: ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
Embed widget