এক্সপ্লোর

Kasba Rape Inicident: "প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তো হয় না'' কসবাকাণ্ডে কল্যাণের মন্তব্যে বিতর্ক

Kolkata News: আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদে গর্জে উঠল রাজপথ। সাউথ ক্য়ালকাটা ল' কলেজে ছেঁড়া হল মমতা বন্দ্যোপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ফ্লেক্স।

কলকাতা: সাউথ ক্য়ালকাটা ল'কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদে গর্জে উঠল রাজপথ। ল' কলেজের সামনে এদিন বিক্ষোভ দেখায় SFI-DYFI. বন্ধ গেট টপকে কলেজের ভিতরে ঢুকে ছিঁড়ে দেয় মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেওয়া ফ্লেক্স। এরপর জোর করে কসবা থানায় ঢোকার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এরইমধ্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

কসবাকাণ্ডে কল্যাণের মন্তব্যে বিতর্ক: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভিডিও তুলে অকথ্য অত্যাচার। কলেজের গেট আটকে বাধা দিয়েই থেমে থাকেনি অভিযুক্তরা। গার্ড রুমে ২ ছাত্রকে পাহারায় রেখে কলেজেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। আর আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদে গর্জে উঠল রাজপথ। সাউথ ক্য়ালকাটা ল' কলেজে ছেঁড়া হল মমতা বন্দ্যোপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ফ্লেক্স। শুক্রবার সকালে আইনের ছাত্রীকে কলেজেই গণধর্ষণের অভিযোগ সামনে আসতেই দিকে দিকে প্রতিবাদ আছড়ে পড়ে। এরইমধ্য়ে তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ে বিতর্ক তৈরি হয়েছে। শ্রীরামপুরের সাংসদ বলেন, "আরে সরকারি বলতে কি সব জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকবে? আপনারা বলছেন, যে প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তো হয় না, এটা কি হয় বলুন, এটা তো হয় না। যে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না।''                    

এই ঘটনার প্রতিবাদে এদিন সাউথ ক্য়ালকাটা ল' কলেজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে SFI-DYFI। বন্ধ গেট টপকে ঢুকে যায় কলেজের ভিতরে। ছিঁড়ে ফেলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেওয়া ফ্লেক্স। এরপর মিছিল করে কসবা থানার সামনে আসেন তারা। জোর করে থানায় ঢোকার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশের দিকে লক্ষ্য করে ঝান্ডার ডান্ডা দেখান SFI ও DYFI সমর্থকরা। পাল্টা লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। রক্ত ঝরে। কসবা থানার সামনের রাস্তা অবরোধ করে কংগ্রেস। বালিশ-তোষক নিয়ে কসবা থানার সামনে শুয়ে পড়েন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্য়ায়। রাকেশ সিং-এর নেতৃত্বে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি নেতাকে টেনে হিঁচড়ে রাস্তা থেকে তুলে দেয় পুলিশ। বিকেলে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা। কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় SUCI-এর ছাত্র সংগঠন DSO-ও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget