এক্সপ্লোর

West Bengal News: জমি বিবাদেই খুনের ছক কষা হয়েছিল সুশান্তকে? বদলা নিতে মুঙ্গেরের ইকবালের সঙ্গে যোগাযোগ

Kolkata News: জমি বিবাদে খুনের চেষ্টার ছক ? দুবাই ফেরত গুলজারের কেনা কসবার গোডাউনের দখল নেওয়ার অভিযোগ সুশান্তর অনুগামীদের। বদলা নিতে খুনের ছক। জেরায় দাবি গুলজারের, পুলিশ সূত্রে খবর।

Key Events
Kasba murder West Bengal News live updates Hooghly Howrah Murshidabad Kolkata District News West Bengal News: জমি বিবাদেই খুনের ছক কষা হয়েছিল সুশান্তকে? বদলা নিতে মুঙ্গেরের ইকবালের সঙ্গে যোগাযোগ
জমি বিবাদে খুনের চেষ্টার ছক
Source : ABP Ananda

Background

কলকাতা: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর আগেও হামলার ছক কষেছিল গুলজার। পুলিশের দাবি, দু’-দু’বার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তৃতীয়বারে মরিয়া হয়ে উঠেছিল সে। খুনের বরাত দিয়েছিল বিহারের বাসিন্দা ইকবালকে। দেওয়া হয়েছিল ১০ লক্ষ টাকার সুপারি।  পুলিশ জানতে পেরেছে, এবার চার মাস আগে তৈরি করা হয়েছিল হামলার ব্লু প্রিন্ট। ব্যস্ত কলকাতার জমজমাট এলাকায় ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা। হাড়হিম করা এই ঘটনাতেই এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। এটাই প্রথম নয়। এর আগেও দু-দু'বার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ছক কষা হয়েছিল। তৃণমূল কাউন্সিলরকে খুন করতে বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল আগ্নেয়াস্ত্র, শার্প শ্যুটার। কিন্তু ভিড়ের মধ্য়ে নিশানা করা সম্ভব না হওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়। লালবাজার সূত্রে খবর, শনিবার তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় ধৃত গুলজারকে জেরা করে এমনই সব তথ্য সামনে এসেছে। তদন্তকারীরা জানিয়েছেন, প্রথম দু'বারের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় এবার তাই মরিয়া ছিল গুলজার। এই ঘটনায় এখনও পর্যন্ত হামলাকারী যুবরাজ সিংহ আহমেদ নামে এক ট্যাক্সি চালক এবং মূল অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গুলজার স্বীকার করেছে হামলার কথা। ধৃতকে জেরা করে জানা গিয়েছে, ইকবাল ও গুলজার আলাদা ব্যক্তি। ইকবাল মুঙ্গেরের বাসিন্দা। তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ব্লৃু প্রন্ট তৈরি করা হয়েছিল জুলাই মাসে। সুশান্ত ঘোষকে খুন করতে তার সঙ্গে যোগাযোগ করে গুলজার। ১০ লক্ষ টাকায় ডিল হয়। মুঙ্গের থেকে দুটি 9MM পিস্তল ও লোক পাঠায় ইকবাল। হামলার জন্য বিহার থেকে ৩ জনকে আনা হয়। এদের মধ্যে একজন মাসখানেক আগে বৈশালী থেকে কলকাতায় আসে। ১৪ নভেম্বর আরও দুই হামলাকারী বিহার থেকে রাজ্যে আসে। হাওড়া থেকে লঞ্চে বাবুঘাটে পৌঁছনোর পর ট্যাক্সিতে করে তাদের নিয়ে যাওয়া হয় কালিন্দী হাউসিং এস্টেটের একটি ফ্ল্যাটে। পুলিশ সূত্রে খবর, ওই ট্যাক্সি চালক এরপর গুলজারকে নিয়ে কালিন্দীতে যায়। শ্যুটারকে হামলার ব্লু-প্রিন্ট বুঝিয়ে দেয় গুলজার। বিকেলে ট্যাক্সি চালক কালিন্দী থেকে হামলাকারীদের নিয়ে আসে পার্কসার্কাস চার নম্বর ব্রিজের কাছে। সেখানেই দুটি আগ্নেয়াস্ত্র তুলে দেয় হামলাকারীদের হাতে।স্কুটার নিয়ে এসেছিল এক যুবক। তার স্কুটারে বসিয়ে অপারেশনে পাঠানো হয় শ্যুটারকে। পিছনের ট্যাক্সিতে ছিল গুলজার। হামলার সময় একটি ঘটনাস্থলে পড়ে যায়। দ্বিতীয় পিস্তলটি ছিল স্কুটার চালকের কাছে। এদিন অস্ত্রের খোঁজে তৃণমূল কাউন্সিলরের বাড়ির কাছের খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় পুলিশ। পুলিশ সূত্রে দাবি, অপারেশনের সময় ট্যাক্সি নিয়ে আহমেদ বন্ডেল গেট এলাকায় অপেক্ষায় ছিল। অপারেশনের পর হামলাকারীদের নিয়ে পালাবে এমনটাই ছিল ছক। কিন্তু মোক্ষম সময়ে আগ্নেয়াস্ত্র থেকে গুলি না বেরোনোয় ভেস্তে যায় তৃতীয়বারের পরিকল্পনাও। অপারেশন ব্যর্থ হয়েছে খবর পেয়ে বিহারে পালানোর সময় পূর্ব বর্ধমানের গলসি থেকে মূল চক্রী আফরোজ খান ওরফে গুলজারকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় শ্যুটার যুবরাজ সিং-কে। এরপর ট্যাক্সি চালক আহমেদও গ্রেফতার হয়।  এদিন আলিপুর আদালতের ভারপ্রাপ্ত সিজেএম অমৃতা দে-র এজলাসে পেশ করা হয় গুলজারকে। সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, গুলজার প্ল্যান মেকার। গোটা ঘটনার পুনর্নির্মাণ করতে হবে। জেরা করে আরও অস্ত্র উদ্ধার করতে হবে। মুঙ্গের থেকে অস্ত্র এনেছিল। বিহার যেতে হবে তদন্তকারীদের। আরও অন্যান্য লোক জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে। এখন গুলজারকে জেরায় মেলা তথ্য খতিয়ে দেখছে পুলিশ।


 

15:48 PM (IST)  •  18 Nov 2024

Alipurduar News: ফের আলিপুরদুয়ারের কুমারগ্রামে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল

ফের আলিপুরদুয়ারের কুমারগ্রামে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। গতকাল টিউশন পড়তে যাওয়ার পথে, মত্ত বাইক চালকের হাতে নাবালিকার 'যৌন হেনস্থা'। নাবালিকা চিৎকার করায় পালিয়ে যায় অভিযুক্ত। কামাখ্যাগুড়ি ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা কিশোরী। এই নিয়ে গত একমাসে আলিপুরদুয়ারে চারটি নাবালিকা নির্যাতনের ঘটনা ঘটল

15:22 PM (IST)  •  18 Nov 2024

West Bengal News: মোদি রাজ্যে প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু

মোদি রাজ্যে প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু। র‍্যাগিংয়ের জেরে মেডিক্যাল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ। গুজরাতের পাটনের মেডিক্যাল কলেজে ঘটেছে এই ঘটনা। ১৫ জন দ্বিতীয় বর্ষের পড়ুয়ার বিরুদ্ধে FIR দায়ের। হস্টেলে সাড়ে তিন ঘণ্টা ওই পড়ুয়াকে দাঁড় করিয়ে রেখে মানসিক ও শারীরিক নিগ্রহের অভিযোগ। তিন ঘণ্টা পর অনিল মেথানিয়া নামে ওই পড়ুয়া সংজ্ঞাহীন হয়ে পড়ে বলে অভিযোগ।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget