এক্সপ্লোর

Kashmir Terror Attack: কাশ্মীরে থেকেই কলমা পড়ার অভ্যাস, প্রাণ হাতে বাড়ি ফিরলেন বালির বাসিন্দা

Howrah News: বৈসারন ভ্যালিতে যাননি, কিন্তু আতঙ্কে কালেমা পড়া অভ্যাস করেছিলেন হাওড়ার বালির বাসিন্দা ব্যবসায়ী অরুণ দাস।

ভাস্কর ঘোষ, হাওড়া: কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। এক নিমেষে বদলে গিয়েছে ভূ-স্বর্গের ছবিটা। আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে এখনও। অভিযুক্ত জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। কাশ্মীর থেকে যাঁরা প্রাণ হাতে ফিরেছেন এখনও চোখেমুখে আতঙ্কের ছাপ। বৈসরন ভ্যালিতে না গিয়েই ফিরছে অনেক পরিবার। 

আগে ধর্মীয় পরিচয় জেনে, তারপর বেছে বেছে পর্যটকদের গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। কাউকে কলমা পড়তে বলা হয়েছে, না পারায় পরপর তিনটি গুলি করা হয়েছে। আবার কাউকে জিজ্ঞাসা করা হয়েছে ধর্ম। এই আবহে আতঙ্কে কলমা পড়া অভ্যাস করেছিলেন হাওড়ার বালির বাসিন্দা ব্যবসায়ী অরুণ দাস। যদিও বৈসরন ভ্যালিতে যাননি তিনি। আতঙ্কের প্রহর কাটিয়ে কাশ্মীর থেকে বাড়ি ফিরে হাঁপ ছেড়ে বেঁচেছেন। ১৬ এপ্রিল বালির পাঠকপাড়ার ব্যবসায়ী স্ত্রী, ছেলেমেয়েকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছিলেন। শ্রীনগর ঘুরে ২২ তারিখ তাঁদের বৈসারন ভ্যালিতে যাওয়ার কথা ছিল। কিন্তু মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বানের কারণে রামবানে ধস নামায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আর বৈসারনে যাওয়া হয়নি। বিকল্প রাস্তা ধরে ফেরার সময় প্রতি মুহূর্তে তাড়া করেছে আতঙ্ক। রাস্তায় নিরাপত্তা বাহিনীর দেখা মেলেনি বলে বালির বাঙালি পর্যটকদের দাবি। প্রায় ২২ ঘণ্টা পর তাঁরা কাটরা শহরে পৌঁছন। গতকাল বালির বাড়িতে ফিরলেও এখনও চোখেমুখে আতঙ্কের ছাপ। 

পহেলগাঁওয়ের অদূরে সুইৎজারল্য়ান্ড অফ কাশ্মীর বলে পরিচিত বৈসরনে জঙ্গি হামলার ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে দেশজুড়ে। হাড় হিম করা জঙ্গি হামলায় বাংলার  তিনজনের মৃত্যু হয়েছে। আর সেই বাংলায় কাশ্মীর থেকে প্রাণ হাতে করে ফিরেছেন এক পর্যটক। অরুণ দাস জানান, "৪ দিন শ্রীনগরে ছিলাম। পহেলগাঁওতে গেছি ঘটনার আগের দিন। সাইড সিন করতে গেছি। বৈসরনেও যাওয়ার কথা ছিল। ৩টে নাগাদ গাড়িগুলো আটকে গেল। রাতদিন সবই আতঙ্কেই কাটানো।''

এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা NIA. এর আগে, পহেলগাঁওয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন NIA-এর আধিকারিকরা। সূত্রের খবর, ক্রাইম সিনের নমুনা সংগ্রহের পাশাপাশি, কীভাবে জঙ্গিরা ঢুকেছিল এবং অপারেশন চালিয়ে বেরিয়ে গেল, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। রীতিমতো ক্যাম্প বসিয়ে NIA-এর সন্ত্রাসদমন শাখার IG, DIG and SP পদমর্যাদার অফিসারদের নিয়ে দল তৈরি করে প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে। জঙ্গিরা কোন পথে বৈসারন ভ্যালিতে ঢুকেছিল এবং অপারেশন সেরে কোন রাস্তা দিয়ে পালিয়ে গেল, সেই এন্ট্রি-এক্সিট পয়েন্ট পরীক্ষা করে দেখছে NIA. 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget