এক্সপ্লোর

Kashmir Terror Attack: "আমিও ওদের দেখে পড়তে শুরু করলাম...'' জঙ্গিদের গান পয়েন্ট থেকে ফিরলেন অসমের অধ্যাপক

Kashmir News: অসমের বাসিন্দা, বাংলার অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে। মঙ্গলবার তিনিও জঙ্গিদের গান পয়েন্টের সামনে পড়ে যান।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: ফের রক্তাক্ত কাশ্মীর। পহেলগাঁও পর্যটকদের ওপর জঙ্গিদের গুলিবৃষ্টিতে ঝাঁঝরা হয়ে গেল একের পর এক প্রাণ (Kashmir Terror Attack)। বাংলার ৩-সহ ২৬ জনের মৃত্যু। ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে খুন করা হয়েছে। 

আগে ধর্মীয় পরিচয় জেনে, তারপর বেছে বেছে পর্যটকদের গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। কাউকে কালমা পড়তে বলা হয়েছে, না পারায় পরপর তিনটি গুলি করা হয়েছে। আবার কাউকে জিজ্ঞাসা করা হয়েছে ধর্ম। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কারও কপালে সিঁদুর দেখে তাঁর স্বামীকে খুন করে দিয়েছে জঙ্গিরা। অসমের বাসিন্দা, বাংলার অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে। মঙ্গলবার তিনিও জঙ্গিদের গান পয়েন্টের সামনে পড়ে যান। তিনিও জানিয়েছেন পর্যটকদেরকে কলমা পড়তে বলে জঙ্গিরা। দেবাশিস ভট্টাচার্য বলেন, "মুখ ঢাকা, টুপি পরা ছিল। মুখ দেখা যায়নি। আমাকেও গান পয়েন্টেও রাখা হয়েছিল। আমার আশেপাশে সবাই কলমা পড়তে শুরু করে দিল। আমিও ওদের দেখে পড়তে শুরু করলাম....একজন কিছু একটা কথা বলল জঙ্গিদের সঙ্গে। তারপরেই তাকে গুলি করে মেরে দিল...আমরা যারা কালমা পড়ছিলাম আমাদের ছেড়ে দিল।''                                                         

ফ্রেমে বাঁধানো ছবির মতো সুন্দর পহেলগাঁও। জম্মু-কাশ্মীরের সেই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার ঘটেছে ভয়াবহ জঙ্গিহানা। জঙ্গিদের বাধা দিতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন এক স্থানীয় টাট্টুওয়ালা। ঘটনার পর এক পর্যটক জানান, তাঁরা যখন বৈসরন উপত্যকায় ভেলপুরি খাচ্ছিলেন। তখনই গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। যাঁরা কোনওমতে বেঁচে ফিরেছেন, তাঁরা এখনএ সেই ঘটনার কথা ভেবে শিউরে উঠছেন। প্রত্যক্ষদর্শী পর্যটক বলেন, "পর্যটকরা একে অপরকে মাড়িয়ে পালাতে চাইছিলেন। বেরনোর দরজাটা মাত্র ৪ ফুট চওড়া ছিল, গেটের কাছে যাওয়ার অংশটা ছিল ২০ ফুট লম্বা। প্রচুর ভিড় ছিল। সবাই ওই চার ফুটের দরজার দিকে দৌড়চ্ছিল।  অনেকক্ষণ ধরে চলেছে গুলি। আমার স্ত্রী বাঁচতে পাহাড় থেকে ঝাঁপ দিয়েছে। পা ভেঙে গিয়েছে। প্রত্যক্ষদর্শী আহত আরেক পর্যটক বলেন, " আমরা অন্যদের পায়ের তলায় পড়ে গিয়েছিলাম। ও আমাকে তোলে। আমার ছেলে পিছনে ছিল। তাকে বের করি। আমরা পিছনের কথা ভাবিইনি, কারণ আমাদের লক্ষ্য ছিল সামনের দিকে।''

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget