এক্সপ্লোর

Kaustav Bagchi: কংগ্রেস ছাড়লেন আইনজীবী কৌস্তভ বাগচী

Congress Update: দলের হাইকম্যান্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী। সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তিনি।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: কংগ্রেস (Congress) ছাড়লেন আইনজীবী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi Update)। দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তিনি। কৌস্তভ ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন কংগ্রেসের হাইকমান্ডের কাছে। চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও।    

 

 

কংগ্রেস ছাড়লেন কৌস্তভ: জল্পনা ছিলই, ভোটের আগে তাতেই কার্যত পড়ল সিলমোহর। এবার কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী।স্পষ্টভাবেই কৌস্তভ জানিয়েছেন, তাঁর সঙ্গে মতের অমিল হচ্ছে কংগ্রেসের। তাঁর অভিযোগ, এরাজ্যে তৃণমূলের বি-টিম হিসেবে কাজ করছে কংগ্রেস। রাজ্য কংগ্রেসের কোনও গুরুত্ব নেই। তাদের বক্তব্য কেউ গুরুত্ব দেয় না। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে  যেভাবে কংগ্রেস চলছে তার পক্ষে সেই দলে থাকা সম্ভব নয়। কিন্তু লোকসভা নির্বাচনের আগে কেন এই সিদ্ধান্ত? কৌস্তভ বাগচীর দাবি, কংগ্রেস হাইকমান্ডের কাছে রাজ্য তৃণমূলই বেশি গুরুত্বপূর্ণ। প্রদেশ কংগ্রেসের কোনও গুরুত্বই নেই। কংগ্রেস তার রাজনৈতিক সত্তা হারিয়েছে, সেই কারণেই পদত্যাগ বলে দাবি করেছেন কৌস্তভ বাগচী।            

 

সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, কৌস্তভের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল কংগ্রেসের। আর তার পাশাপাশি দেখা গিয়েছে ঘনিষ্ঠতা বেড়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। এমনকী কৌস্তভের বাড়িতেও একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আবার শুভেন্দুর একাধিক কর্মসূচিতেও কৌস্তভকে দেখা যায়। সূত্রের খবর, অধীর চৌধুরী সহ কংগ্রেসের একটা বড় অংশেরই কৌস্তভের সঙ্গে যোগাযোগ ছিল না।                   

কী জানালেন কৌস্তভ? 

দলত্যাগ করে এদিন কৌস্তভ বলেন, "প্রাথমিক সদস্যপদ সহ আমি প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলাম। সেই সব থেকে ইস্তফা দিয়েছি। ইস্তফাপত্র পাঠিয়েছি দলের সর্বভারতীয় সভাপতি, রাজ্য সভাপতিকে ইস্তফাপত্র পাঠিয়েছি। আমার যা যা বক্তব্য ছিল আমি লিখেছি সবই। এখানে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকে নিজেদের দলের অংশ বলে মনে করে। এরাজ্যে প্রদেশ কংগ্রেসের আলাদা করে কোনও গুরুত্বই নেই। কংগ্রেসে থাকে মানে আত্মসম্মানের সঙ্গে সমঝোতা করা। সেটা করতে পারব না।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কীভাবে? আজ বৈঠকে কমিশন

 

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget