এক্সপ্লোর

Swine Flu : হু হু করে বাড়ছে সোয়াইন ফ্লু, কীভাবে চিনবেন এই রোগ, কতটা ভয়ঙ্কর

H1N1 Flu Virus : সংক্রমণ থেকে বাঁচতে কী করবেন এবং কী করবেন না? পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

ঝিলম করঞ্জাই,  কলকাতা : এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ ( Coronavirus) । এরইমধ্যে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue )। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গতবছরের থেকে এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। সেই সঙ্গে  রাজ্যে বাড়ছে সোয়াইন ফ্লু ( Swine Influenza  ) আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সংক্রমণ থেকে বাঁচতে কী করবেন এবং কী করবেন না? পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

একে ডেঙ্গিতে রক্ষে নেই, দোসর সোয়াইন ফ্লু । এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা । তারমধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গি-ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ । এর ওপর আবার দাপট দেখাতে শুরু করেছে সোয়াইন ফ্লু’ও । 

উডল্যান্ডস হাসপাতাল
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ৪৫।  উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, তাঁদের কাছে চিকিত্‍সার জন্য এসেছেন সোয়াইন ফ্লু আক্রান্ত ২৩ জন। এঁদের মধ্যে এখনও ৮ জন হাসপাতালে ভর্তি।

ঢাকুরিয়া আমরি
ঢাকুরিয়া আমরি হাসপাতালে সংখ্যাটা ২০।  চিকিত্‍সকরা বলছেন, হাসপাতালে চিকিত্‍সাধীন সোয়াইন ফ্লু আক্রান্তদের অনেকেই করোনা পজিটিভও!

বিশেষজ্ঞরা বলছেন, সোয়াইন ফ্লুর উপসর্গ হল, 

  • সর্দি-কাশি
  • নাক দিয়ে জল পড়া
  • জ্বর
  • গা-হাত পায়ে ব্যথা
  • মাথার যন্ত্রণা
  •  দুর্বল ভাব।

সোয়াইন-ফ্লু প্রতিরোধের নিয়ম অনেকটা করোনা ভাইরাসের মতোই। চিকিৎ‍সকরা বলছেন, সোয়াইন ফ্লু মূলত হাঁচি-কাশি থেকে ছড়ায়। তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। 

  • আক্রান্তর নাক-মুখ ঢেকে রাখতে হবে।
  • ব্যবহার করতে হবে মাস্ক।
  • ঘন ঘন সর্দি, কাশি, জ্বর হলেই যেতে হবে চিকিৎ‍সকের কাছে।
  • সোয়াইন ফ্লুতে আক্রান্তদের থেকে বৃদ্ধ, শিশু ও অন্তঃসত্ত্বাদের দূরে রাখতে হবে।
  • খাওয়ার আগে ভাল করে হাত ধুতে হবে
  •  ডেঙ্গি, সোয়াইন ফ্লুর পাশাপাশি, চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়াও। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর,  চলতি বছর এখনও পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন।  অন্যদিকে,  স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গতবছরের থেকে এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
                                                                                                 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget