এক্সপ্লোর

Supreme Court: খড়গপুর IIT-তে একের পর এক ছাত্রের মৃত্যু, স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের

Supreme Court: শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশ পালন না করলে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করা হবে, পর্যবেক্ষণ আদালতের।

কলকাতা: খড়গপুর IIT-তে একের পর এক ছাত্র মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে এবার স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। আদালত বন্ধু নিয়োগ করল দেশের শীর্ষ আদালত। বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ বর্ষীয়ান আইনজীবী অপর্ণা ভাটকে আদালত বন্ধু নিয়োগ করেছে। 

স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ: গত সাত মাসে খড়গপুর IIT-তে পাঁচ ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। যা নিয়ে এবার স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, 'শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি দ্রুত পুলিশকে ঘটনাগুলি জানায় বা FIR দায়ের করে?' অস্বাভাবিক মৃত্যু হলে FIR দায়ের বাধ্যতামূলক বলে মার্চেই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই নির্দেশ ঠিকমতো পালন করা হচ্ছে কিনা, তা নিয়ে তথ্য সংগ্রহ করবেন আদালত বন্ধু। আদালতের পর্যবেক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশ পালন না করলে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করা হবে। 

গত ৪ মে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র আসিফ কামারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ২১ এপ্রিল খড়গপুর IIT-র জগদীশচন্দ্র বসু হল থেকে মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বাসিন্দা অনিকেত ওয়াকরের দেহ উদ্ধার করে পুলিশ। ১২ জানুয়ারি আজাদ হল থেকে উদ্ধার হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শাওন মালিকের ঝুলন্ত দেহ। গত সপ্তাহে রাজেন্দ্র প্রসাদ হলের ঘর থেকে আরও এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। মঙ্গলবার ফের খড়গপুর IIT-তে পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের নাম চন্দ্রদীপ পাওয়ার। মধ্যপ্রদেশে বাড়ি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রের। নেহরু হল হস্টেলে থাকতেন চন্দ্রদীপ। IIT কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাতে ওষুধ খেতে গিয়ে শ্বাসনালিতে আটকে যায়। BC রায় টেকনোলজি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই ছাত্রের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, CPR এবং জীবনদায়ী ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করা হয়। শ্বাসনালি থেকে ট্যাবলেট বার করার পরেও হৃদযন্ত্র কাজ করতে শুরু করেনি। রাত ১১টার পর ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করা হয়। 

গত সপ্তাহেও IT খড়গপুরে ফের এক পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। IIT খড়গপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন মৃত ঋতম মণ্ডল। কলকাতার পূর্ব পুঁটিয়ারির বাসিন্দা ঋতমের পরিবার সূত্রে জানা যায়,  ঋতমকে বারবার ফোন করলেও কোনও উত্তর পাওয়া যাচ্ছিল না। সিকিওরিটি কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানান পরিবারের সদস্যরা। এরপরই রাজেন্দ্র প্রসাদ হলের E203 নম্বর ঘরের দরজা ভেঙে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করা হয়, আত্মঘাতী হয়েছেন ওই ছাত্র। পুলিশ সূত্রে দাবি, গত বৃহস্পতিবার পরিবারের কারও সঙ্গে মনোমালিন্য হয়েছিল। তাহলে কি সেই কারণেই আত্মহত্যা করেছেন তিনি? নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget