এক্সপ্লোর

Kharagpur News: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের মৃত্যু রাজ্যে, বাড়ি ফেরা হল না হোমগার্ডের

Kharagpur Electrocution Death: আগেও প্রশ্ন উঠেছে বারবার, বিদ্যুৎ-র খুঁটি কার ? শুধু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু থামেনি । এবার রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক হোমগার্ডের।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুরঃ রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু হল এবার এক হোমগার্ডের (Home Guard)। একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। প্রতিবারই জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে মৃত্যুর খবর আসে। বর্ষা গেলেই ধামাচাপা পড়ে যায়, বলে বিরোধীদের দাবি। তবে এবার বাইশে এত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আগেও বোধহয় ঘটেনি বলেই চাপানউতোর রাজনৈতিক মহলেও। এবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার (Kharagpur West Midnapore) অন্তর্গত কলাইকুন্ডা পুলিশ ফাঁড়ির বাইরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন, মোবাইল-টর্চের আলোয় চিকিৎসা ! চ্যাংড়াবান্ধার স্বাস্থ্য কেন্দ্রে ফুঁসছে রোগীর পরিবার

বৈদ্যুতিক খুঁটিতে হাত দেওয়া মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন ওই হোমগার্ড

জানা গিয়েছে, কলাইকুন্ডা পুলিশ ফাঁড়িতে ৬ মাস ধরে কর্মরত ছিলেন ষষ্ঠী রায় নামে ওই হোমগার্ড। গতকাল ডিউটি সেরে ফাঁড়ির বাইরে একটি চা দোকানে চা খেয়ে হাতে ফোন নিয়ে কথা বলছিলেন। নিছকই হালকা মেজাজে বাড়ি ফেরার আগে আড্ডা দিতে গিয়ে, তখনও কেউ জানত না , কী অপেক্ষা করছে। কথা বলতে বলতে আচমকাই সেই সময় রাস্তায় পাশে থাকা একটি লোহার বৈদ্যুতিক খুঁটিতে ছোঁয়া লেগে যায়। হাত দেওয়া মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন তিনি। ফাঁড়ির পুলিশ তাঁকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। যদিও ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আজ তাঁর মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কলাইকুন্ডা পুলিশ ফাঁড়ির বাইরে রাস্তার পাশে যে সমস্ত বৈদ্যুতিক খুঁটি গুলো আছে, সেগুলি রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বসানো হয়েছে বলে জানা গিয়েছে।

 আগেও প্রশ্ন উঠেছে বহুবার, বিদ্যুৎ-র খুঁটি কার ? শুধু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু থামেনি 

প্রসহ্গত, এর আগে নারকেলবাগান, হরিদেবপুর, মালদা,নদিয়া, দমদম মতিঝিল-সহ আরও একাধিক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপর তদন্ত শুরু হতেই একটাই প্রশ্ন উঠেছে বিদ্যুৎ-র খুঁটি কার আওতায় পড়েছে। বিতর্কের মাঝেই আরও একাধিক মৃত্যু হয়েছে। বাদ গেল না বৃহস্পতিবারও। হরিদেবপুরের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায়, স্থানীয় কাউন্সিলর বলেছিলেন, জমা জল সরাতে পাম্প চালাতে বলেছিলাম। পাম্প চালালে দুর্ঘটনা এড়ানো যেত। ঠিকাদার জানান, ওয়ার্ক অর্ডার নেই।  হরিদেবপুর জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে বালকের মৃত্যুর ঘটনায়, এমনটাই দাবি করেন ১১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রত্না শূর। এদিকে এই ঘটনায় সিইএসসি আগেই দাবি করে, ওই বাতিস্তম্ভ তাদের নয়। স্থানীয় কাউন্সিলর রত্না শূরের দাবি, বিএসএনএল-এর পোস্ট ব্যবহার করে পুরসভাই আলো লাগিয়েছিল। দিনকয়েক আগে ওই বাতিস্তম্ভের গোড়ায় খোঁড়াখুঁড়ি হয়েছিল। এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তও দাবি করেন ওই স্থানীয় কাউন্সিলর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget