এক্সপ্লোর

Kharagpur Road Accident : আটকানো রেলগেটের সামনে গাড়ি থেকে নামতেই পিষে দিল অডি ! খড়গপুরে মৃত্যু পুলিশ অফিসার-সহ ২ জনের

Kharagpur Road Accident : বেপরোয়া অডি দ্রুতগতিতে এসে ASI-সহ পুলিশ কর্মীদের ধাক্কা মারে। এরপর সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে একটি দোকানে ঢুকে পড়ে গাড়িটি।

বিশ্বজিৎ দাশ, খড়গপুর : বেহালার পর খড়গপুর ( Kharagpur )। একের পর এক দুর্ঘটনা। একের পর এক মৃত্যু। স্বজনহারার আর্তনাদ। শুক্রবার থেকেই রাতের ঘুম কেড়ে নিয়েছে বঙ্গবাসীর। শুক্রবারই বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় পুলিশ অফিসার-সহ ২ জনের। ঘটনায় দুই পুলিশ কর্মী-সহ ৬ জন আহত হয়েছেন। 

রাত ১টা নাগাদ পশ্চিম মেদিনীপুরে খড়গপুর-মকরমপুর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। পেট্রোলিং ডিউটিতে ছিলেন খড়গপুর লোকাল থানার ASI রামানন্দ দে-সহ কয়েকজন পুলিশ কর্মী। বেনাপুরে রেলগেট আটকানো থাকায় তাঁরা গাড়ি থেকে নামেন। সেইসময় বেপরোয়া অডি দ্রুতগতিতে এসে ASI-সহ পুলিশ কর্মীদের ধাক্কা মারে। এরপর সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে একটি দোকানে ঢুকে পড়ে গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক-সহ ৫ যাত্রী গুরুতর জখম হন। পরে হাসপাতালে মৃত্যু হয় শেখ জাহাঙ্গির নামে এক যাত্রীর। মৃত্যু হয় খড়্গপুর লোকাল থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রামানন্দ দেরও। আহত ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

গাড়ির চালক মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে  অনুমান পুলিশের। সূত্রের খবর, গাড়ির গতি এত বেশি ছিল যে, রেলগেটের পাশে সিগন্যাল পোস্টে পাশে চায়ের দোকানের ঝুপড়ি ভেঙে ঢুকে যায় গাড়িটি।  

শুক্রবার সকালে বেহালার দুর্ঘটনা দিয়ে দিনের শুরু । এরপর ওইদিন রাতেই দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নেয় যুবতীর প্রাণ। রাত তখন ১১ টা। আর তার কিছু পরেই রাত ১ টা নাগাদ খড়গপুরের এই দুর্ঘটনা। 

শুক্রবার রাত ১১ টায় এবার বেপরোয়া ট্রেলারের ধাক্কায় মৃত্যু হয় এক যুবতীর। মৃত সুনন্দা দাস হাওড়ার নেতাজি সুভাষ রোডের বাসিন্দা। শুক্রবার রাত ১১টা নাগাদ খিদিরপুরের দিক থেকে স্কুটারে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিলেন 
২৬-এর হোটেল কর্মী। সেইসময় বেপরোয়া ট্রেলার পিছন থেকে তাঁর স্কুটারে ধাক্কা মারে। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে ওই হোটেল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  

শুক্রবার সাত সকালে বেহালায় বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ যায় বছর ৭ এর এক স্কুল পড়ুয়ার। বাবার সঙ্গে রাস্তা পেরনোর সময় এই ভয়ঙ্কর পরিণতি। এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় বেহালা চৌরাস্তা। পুলিশের গাড়ি, একের পর এক বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে, মৃতদেহ আটকে রেখে শুরু হয় বিক্ষোভ! উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ! এই ঘটনা ঘিরে, প্রায় ৩ ঘণ্টা ধরে চলে অবরোধ। ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়।  

আরও পড়ুন :

ED ডাকবে না, ফ্ল্যাট-প্রতারণা অভিযোগ নিয়ে নুসরতের পাশে অভিনেতা যশ 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget