এক্সপ্লোর

Canning Triple Murder: ক্য়ানিংয়ে নিহতরা আগেই প্রাণের আশঙ্কা করেছিলেন, দাবি তৃণমূল মুখপাত্রের

Killed Leaders Alerted MLA: বিজেপির থেকে তাঁদের যে প্রাণের ঝুঁকি রয়েছে, সে কথা গত কালই তৃণমূল বিধায়কের কাছে জানিয়েছিলেন ক্যানিংয়ে নিহত তিন তৃণমূল নেতা। দাবি দলীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের।


পার্থপ্রতিম ঘোষ, শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: বিজেপির (bjp) থেকে তাঁদের যে প্রাণের ঝুঁকি (life risk) রয়েছে, সে কথা গত কালই তৃণমূল (tmc) বিধায়কের (mla)কাছে জানিয়েছিলেন ক্যানিংয়ে (canning) নিহত (dead) তিন তৃণমূল নেতা (tmc leaders)। দাবি দলীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের (debangshu bhattacharya)। তার পর ২৪ ঘণ্টাও কাটল না। সব শেষ। সংযোজন দেবাংশুর। 

অভিযোগের আঙুল বিজেপির দিকে

বিজেপির মদতে ওই তিন জনকে যে খুন করা হয়েছে, সে অভিযোগ আগেই তুলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। কিন্তু কেন খুন? খুঁজতে ব্যস্ত পুলিশ। যদিও দলীয় মুখপাত্রের দাবি, বিজেপির পায়ের তলার মাটি যত সরে যাচ্ছে তত তারা উদগ্রীব হয়ে পড়ছে। দেবাংশুর কথায়,' বিজেপির কেন্দ্রীয়, রাজ্যস্তরের নেতারা যে রকম উস্কানিমূলক মন্তব্য করছেন তার ফলাফল আমাদের বুথস্তরের কর্মীদের ভুগতে হচ্ছে।' কী রকম?
দলীয় মুখপাত্রের দাবি, প্রত্যক্ষদর্শীদের অনেকেই দাবি করেছেন তিন তৃণমূল নেতা খুনে যারা অভিযুক্ত তাদের প্রত্যেকেই আগে এসইউসিআইয়ের গুন্ডা ছিল। পরে সেখানে বামফ্রন্ট দুর্বল হয়ে পড়লে বিজেপিতে যোগ দেয় সকলে। এখনও তারা প্রত্যেকে বিজেপিতে, দাবি দেবাংশুর। রাজ্য়ের গেরুয়া সংগঠন অবশ্য কোনও অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, এটা বগটুই পার্ট টু। ভাগ-বাঁটোয়ারা নিয়ে ঝামেলা থেকে খুন। সঙ্গে পাল্টা প্রশ্ন, যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে বিজেপি কোথায়? 

দেবাংশুর তোপ

তৃণমূল মুখপাত্রের অবশ্য় জবাব, গত বিধানসভা নির্বাচনে ওই এলাকা থেকে ২৬ শতাংশ ভোট পেয়েছিল পদ্মশিবির। তা ছাড়া ভাগ-বাঁটোয়ারার অভিযোগও ধোপে টেঁকে না কারণ কামিনীকাঞ্চন নিয়ে তাঁদের দলে যে রাজনীতি হয় সে কথা খোদ বিজেপি নেতা তথাগত রায়ের মুখেই শোনা গিয়েছিল। সব মিলিয়ে ক্যানিংয়ের তিন খুনে তুঙ্গে রাজনৈতিক তরজা।
যাঁরা চলে গেলেন, তাঁদের পরিবারের কী হবে? সেই প্রশ্নের উত্তর অবশ্য এসবের মাঝে অধরা। খুনের ধরনেও শিউরে উঠছেন প্রতিবেশীদের অনেকে। প্রথমে গুলি, তার পর নৃশংস ভাবে কুপিয়ে মারার অভিযোগ তিন জনকে। কীসের জেরে এত নৃশংসতা? উত্তর খুঁজছে ক্যানিং-সহ গোটা বাংলা। 

আরও পড়ুন:ক্যানিংয়ে জনবহুল এলাকায়, মোটরবাইক থামিয়ে তিন তৃণমূল নেতাকে গুলি করে, গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়।

 

সেরা শিরোনাম

Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Baruipur Incident : প্রভাস মণ্ডলের এনকাউন্টারে এই সমস্ত মানুষগুলো খুশি! কিন্তু কেন? এনিয়ে কী বলছেন মনোবিদরা?
Baruipur Incident : প্রভাস মণ্ডলের এনকাউন্টারে এই সমস্ত মানুষগুলো খুশি! কিন্তু কেন? এনিয়ে কী বলছেন মনোবিদরা?
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget