এক্সপ্লোর

KMC: বেআইনি বাড়ি চিহ্নিত করবে 'অ্যাপ', গার্ডেনরিচেকাণ্ডের পর বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

KMC On Illegal Construction: গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের পর টনক নড়েছে কলকাতা পুরসভার, এবার বেআইনি বাড়ি চিহ্নিত করতে ব্যবহার করা হবে পুরকর্মীদের ভার্চুয়াল অ্যাটেনডেন্স অ্যাপ, যার পোশাকি নাম..

কলকাতা: দোরগড়ায় লোকসভা ভোট। ঠিক তার আগেই ঘটেছে সন্দেশখালির ঘটনা। এদিকে তারপর গার্ডেনরিচের বহুতল বিপর্যয় (Garden Reach Building Collapse Incident)। বলাইবাহুল্য প্রত্যেকটি ঘটনাতেই চাপ বেড়েছে শাসকদলের অন্দরে। গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে ১২ জনের প্রাণহানির পর টনক নড়েছে কলকাতা পুরসভার (KMC)। এবার বেআইনি বাড়ি চিহ্নিত করতে অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বেআইনি বাড়ি চিহ্নিত করবে 'অ্যাপ'

পুরসভা সূত্রে খবর, প্রতিটি ওয়ার্ডে ঘুরে বেআইনি বাড়ি চিহ্নিত করে GPS অন করে তার লোকেশন যাচাই করে ছবি তুলে এবং আনুষঙ্গিক তথ্য সংগ্রহ করে পাঠানো হবে পুরসভায়। এই কাজে ব্যবহার করা হবে পুরকর্মীদের ভার্চুয়াল অ্যাটেনডেন্স অ্যাপ, যার পোশাকি নাম, KMC এমপ্লয়ি।  ১ এপ্রিল থেকে এভাবে ওয়ার্ডে ঘুরে ঘুরে বেআইনি বাড়ির ছবি তোলার কাজ শুরু হবে। শনিবার এই অ্যাপ ব্যবহারের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ নিলেন কলকাতা পুরসভার ৯৩ জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও ১৩ জন প্রযুক্তিবিদ। 

গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের ঘটনায় অনুসন্ধান কমিটি

উল্লেখ্য, ইতিমধ্যেই গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের ঘটনায় অনুসন্ধান কমিটি গড়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, যুগ্ম পুর কমিশনার জ্যোতির্ময় তাঁতিকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এ ছাড়াও পুর কমিশনার ধবল জৈনের গড়া এই অনুসন্ধান কমিটিতে আছেন পুরসভার জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা।

সব কিছু খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবে কমিটি

পাশাপাশি, থাকছে কলকাতা পুলিশ, BLLRO এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক। ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে পুরসভার এই অনুসন্ধান কমিটি। কলকাতা পুরসভা সূত্রে খবর, গার্ডেনরিচের ওই বহুতল নির্মাণের কোনও অনুমতি ছিল কি না, কীভাবে অনুমতি ছাড়াই বাড়ি তৈরি হল, বিদ্যুৎ বণ্টন সংস্থাই বা কী করে বিদ্যুৎ সরবরাহ করল, জমির চরিত্র বদল হয়েছে কি না, বাড়ি তৈরিতে কী ধরনের ইমারতি-সামগ্রী ব্যবহার করা হয়েছিল, বাড়ির মালিক কে বা কারা, সব কিছু খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবে পুরসভার অনুসন্ধান কমিটি। 

আরও পড়ুন, এক দশকেরও উপর ভাল সম্পর্ক, চব্বিশে পৌঁছে প্রতিদ্বন্দ্বী, জোরদার প্রচারে অগ্নিমিত্রা ও জুন

প্রসঙ্গত, গার্ডেনরিচের ঘটনার পরেও রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। শহর থেকে জেলা সব জায়গায় অবৈধ কারবারের একই ছবি। তবে ইতিমধ্যেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব একাধিক পুরসভার পুরপ্রধান ও চেয়ারম্যানরা। আর এবার এই অ্যাপের মাধ্যমেই শহরের সমস্ত বেআইনি নির্মাণ নজরে আনা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget