এক্সপ্লোর

KMC Election 2021: দুপুর ১২টা পর্যন্ত কেমন হল ভোট? দেখে নিন এক নজরে

Kolkata Municipal Poll 2021: বুথ দখল ও বাম (Left) এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগে পথ অবরোধ। মৃত ভোটারদের নামে ভোট দেওয়ার অভিযোগ নির্দল প্রার্থীর। দুপুর ১২টা পর্যন্ত পুরভোটের নানা আপডেট।

কলকাতা: কোথাও দফায় দফায় উত্তেজনা। কোথাও সিসিটিভি ক্যামেরা না থাকার অভিযোগ। কোথাও আবার বুথের মধ্যেই কংগ্রেস এজেন্ট মারধরের অভিযোগ। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে থানায় বিক্ষোভ। এর পাশাপাশি কোথাও আবার দেখা গেল সৌজন্যের ছবিও। উত্তর থেকে দক্ষিণ দুপুর ১২টা পর্যন্ত এমনই ছবি কলকাতা পুরভোটের (Kolkata Municipal Poll 2021)। শেষ পাওয়া খবর অনুযায়ী বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৯ শতাংশ। 

অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে বড়তলা থানায় বিক্ষোভ ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বাম ও কংগ্রেস কর্মীদের। জোড়াবাগানে ২২ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার সন্দেহে যুবককে মারধর করা হয়। অভিযোগ, সন্দেহজনকভাবে মহেশ্বরী বিদ্যালয়ের বুথের সামনে ঘোরাঘুরি করছিলেন যুবক। সন্দেহ হওয়ায় ধাওয়া করেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। ধাক্কা মেরে দৌড়ে পালানোর চেষ্টা করেন যুবক। শেষপর্যন্ত ধরা পড়ে যান। নিজেকে লিলুয়ার বাসিন্দা বলে পরিচয় দেন যুবক।

বুথ দখল ও বাম এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগে পথ অবরোধ। বাঘাযতীন মোড়ে পথ অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ। গড়িয়াহাটে ৮৬ নম্বর ওয়ার্ডে কমলা গার্লস স্কুলে মৃত ভোটারদের নামে ভোট দেওয়ার অভিযোগ নির্দল প্রার্থীর। এই নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা।

ভোটের দিন রাজনৈতিক সৌজন্যের ছবি। সন্তোষ মিত্র স্কোয়ারে ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সজল ঘোষের সঙ্গে তৃণমূল প্রার্থী মৌসুমী দে-র সৌজন্য বিনিময়। বিজেপি প্রার্থীকে ২ নম্বর বোতাম টিপে ভোট দিতে অনুরোধ জানান তৃণমূল প্রার্থী। ব্রেবোর্ন রোডে ৪৫ নম্বর ওয়ার্ডে জৈন হাইস্কুলে পুলিশের সামনেই কংগ্রেস এজেন্টকে মারতে মারতে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস এজেন্টকে মাটিতে ফেলে মারা হয় কিল, চড়, লাথি। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের। বেলেঘাটায় ৩০ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী শাশ্বতী দাশগুপ্তকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের।

বড়িশা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূলের ঝান্ডা লাগানো অটোয় করে ভোটারদের বুথে আনার অভিযোগ ১২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদারের। অভিযোগ ওড়ালেন তৃণমূল প্রার্থী রাজীবকুমার দাস। বেহালায় ১২১ নম্বর ওয়ার্ডে সিরিটি প্রাথমিক বিদ্যালয়ে সিপিএম প্রার্থী আশিস মণ্ডলকে বুথে ঢুকতে বাধা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের। ৪৫ নম্বর ওয়ার্ডে এজি বেঙ্গলের সামনে উত্তেজনা। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ভোটারদের। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের এজেন্ট অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংয়ের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস প্রার্থীর এজেন্টের। কংগ্রেস নেতাকে গ্রেফতারির হুঁশিয়ারি পুলিশের।

আরও পড়ুন: KMC Poll 2021: পুরভোটের সৌজন্য, বিজেপি প্রার্থীকে ২ নম্বর বোতাম টিপে ভোটের অনুরোধ তৃণমূল প্রার্থীর

সেরা শিরোনাম

Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget