এক্সপ্লোর

KMC Election 2021 : ৩৬ বছর পর ৯৮ ওয়ার্ডে হার বামেদের, নেতাজিনগরে DYFI অফিস 'দখল' তৃণমূলের, শুরু তরজা

TMC-Left Rift : হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৯৮ নম্বর ওয়ার্ডে সিপিএমের মৃত্যুঞ্জয় চক্রবর্তীকে ২৯৪ ভোটে পরাজিত করেছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।

সন্দীপ সরকার, কলকাতা : কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election 2021) প্রাপ্ত ভোটের হারে বিজেপিকে (BJP) পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা (Left)। কিন্তু ৩৬ বছর পর তৃণমূলের (TMC) কাছে ৯৮ নম্বর ওয়ার্ড খোয়াতে হল সিপিএম-কে (CPIM)। ফল ঘোষণার পরই নেতাজিনগরে DYFI-এর অফিস দখলকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা।

কলকাতা পুরভোটে সবুজ-সুনামি। ৩৬ বছর পর ৯৮ নম্বর ওয়ার্ড খোয়াল সিপিএম। বামেদের থেকে এই ওয়ার্ড ছিনিয়ে নিল তৃণমূল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৯৮ নম্বর ওয়ার্ডে সিপিএমের মৃত্যুঞ্জয় চক্রবর্তীকে ২৯৪ ভোটে পরাজিত করেছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তাঁর হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার ৯৮ নম্বর ওয়ার্ডের প্রেস্টিজ ফাইটে জেতার পর আবেগপ্রবণ হয়ে পড়েন দুই অরূপ। প্রার্থী অরূপকে জড়িয়ে ধরেন মেন্টর অরূপ। জয়ের পর নেতাজিনগরে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

জয়ের সেলিব্রেশন করতে করতেই কব্জা করা হয় সিপিএমের যুব সংগঠন DYFI-এর একটি স্থানীয় অফিস। সাদা রং করে, টাঙিয়ে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার। যা নিয়ে চড়ছে রাজনৈতিক তরজা। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, 'এটা কলোনি কমিটির অফিস, এতদিন সিপিএমের পার্টি অফিস চলত, এখন এই অফিস থেকেই কলোনি কমিটির কাজ হবে।' বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, 'বাস্তুহারা কমিটির অফিস জবরদখল করেছে তৃণমূল, এটা সংসদীয় গণতন্ত্রের লজ্জা যে মন্ত্রী নিজে উপস্থিত থেকে গুণ্ডাবাহিনীকে লেলিয়ে দিয়ে এই কাজ করিয়েছেন।'

সবমিলিয়ে কলকাতা পুরভোটের ফলাফল বেরোনোর পর ফের একবার চড়তে শুরু করেছে বাম-তৃণমূল তরজা। প্রসঙ্গত, এবারের কলকাতা পুরভোটে বামফ্রন্ট জিতেছে ৯২ ও ১০৩ নম্বর ওয়ার্ডে। ৯২ নম্বর ওয়ার্ডে প্রায় ৩ হাজার ৪০০ ভোটে জিতেছেন সিপিআই প্রার্থী মধুছন্দা দেব। আর ১০৩ নম্বর ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৯২ ভোটে জিতেছেন সিপিএমের নন্দিতা রায়।

আরও পড়ুন- কলকাতার সবুজ সাগরে ১০ ভিন্ন রঙা দ্বীপ বিরোধীদের

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget