এক্সপ্লোর

KMC Election 2021 : রেকর্ড অক্ষত রেখে ষষ্ঠবার জয়, কলকাতার সাধারণ মানুষের আর্শীবাদ বললেন মালা রায়

Mala Roy : ৮৮ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৩৫৭ ভোটে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : নিজের রেকর্ড নিজেই উন্নত করলেন তিনি। অপারজেয় তকমা বজায় রেখে কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election 2021) ৮৮ নম্বর ওয়ার্ডে ফের একবার জিতলেন মালা রায় (Mala Roy)। ৭৩৫৭ ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। ১৯৯৫ সাল থেকে তিনি টানা কাউন্সিলর যে ওয়ার্ডের। এই নিয়ে টানা ষষ্ঠবার পুরভোটে জিতে উঠে হাসিমুখে মালা রায় জানালেন, '৩৬৫ দিন মানুষের পাশে থাকি, সেই জন্যই মানুষ দু'হাত তুলে আর্শীবাদ করেছেন।' কলকাতা পুরভোটে তৃণমূলের তৃতীয়বার ক্ষমতা দখলের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা প্রসঙ্গে তাঁর সংযোজন, 'এই জয় সারা কলকাতার জয়। সাধারণ মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার জন্য যেরকম একাধিক কাজ করেছেন, আরও উন্নত করার স্বপ্ন দেখেছেন, তা এখানকার মানুষ সাদরে স্বাগত জানিয়েছেন।'

দক্ষিণ কলকাতার সাংসদ হওয়ার পাশাপাশি ফের কাউন্সিলর হিসেবে মালা রায়কে দাঁড় করানোর পর থেকেই জল্পনা হয়তো পুরসভায় বড় কোনও দায়িত্ব দেওয়া হতে পারে মালা রায়কে। সেই প্রসঙ্গে জানতে চাইলে মালা রায় বলেছেন, 'এখনও দলের তরফে এমন কোনও ইঙ্গিত পাইনি। দল যে দায়িত্বই দেবে তা পালন করব। সাধারণ পুরপ্রতিনিধি হিসেবেই আগের মতো মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।'

৮৮ নম্বর ওয়ার্ড কখনও ফিরিয়ে দেয়নি মালা রায়কে। গত ২০২১ বিধানসভা ভোটের নিরিখে তাঁর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ছিল ৩ হাজার ৮০০ ভোটে। পুরভোটের লড়াইয়ের মঞ্চে নেমে যে ব্যবধান প্রায় দ্বিগুণ করে নিয়ে জিতলেন তিনি। প্রসঙ্গত, ১৯৯৫ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে লড়ে ৮৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন মালা রায়। তারপর দক্ষিণ কলকাতার এই ওয়ার্ড তাঁর গড়ে পরিণত। ১৯৯৮ সালে তৃণমূলে যোগ দেন মালা রায়। ২০০০ সালে জোড়া ফুলের প্রতীকে জিতে মেয়র পারিষদ হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতপার্থক্যের জেরে ২০০৫ সালে পুরভোটের ঠিক আগেই তৃণমূল ছাড়েন সুব্রত মুখোপাধ্যায়। গুরুর পথেই হাঁটেন মালা রায়। ২০০৫-এর পুরভোটে NCP’র হয়ে দাঁড়িয়েও তাঁর জয় আটকায়নি। এরপর ২০১০-এ হাত চিহ্নেও জিতে যান। ২০১৫-র পুরভোটের মুখে কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন হয় মালা রায়ের। 

আরও পড়ুন- কোন ওয়ার্ডে কে জিতলেন? দেখে নিন এক নজরে

 

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget