এক্সপ্লোর

KMC Election 2021 : 'জড়িয়ে ধরছেন পরিচিতদের, বলছেন একবার সুযোগ দিন', চেনা মাঠে সজলের পরীক্ষা

Sajal Ghosh BJP Candidate : রাতারাতি শিরোনামে চলে আসা সজল ঘোষ, এবার ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপির বাজি। বাবা প্রদীপ ঘোষ ছিলেন ওই ওয়ার্ডের পাঁচবারের কাউন্সিলর।

কলকাতা: একটা সময় পর্যন্ত তিনি ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা। বিধানসভা ভোটের কয়েক মাস আগে যোগ দেন বিজেপিতে । গত অগাস্ট মাসে মুচিপাড়া থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে, লাথি মেরে বাড়ির দরজা ভেঙে, গ্রেফতার করা হয় বিজেপি নেতা সজল ঘোষকে (Sajal Ghosh )।

রাজনীতিতে নতুন করে পরিচিতি পাওয়া সজল ঘোষ এবার ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী (BJP Candidate)। যে ওয়ার্ডে একসময় তাঁর বাবা প্রদীপ ঘোষ (Pradip Ghosh) ছিলেন পাঁচবারের কাউন্সিলর। বাবার ওয়ার্ডে, তাঁর আরেক পরিচিতি লেবুতলা পার্কের পুজো উদ্যোক্তা। পুজোর আয়োজক হিসেবে নিজেকে আটকে না রেখে এবার জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে সজল। এলাকার পরিচিত মুখ বলছেন, ' এটা আসলে প্রতিনিধি হওয়ার সুযোগ। করোনার সময় কাউন্সিলর ছিল না, আমার ছিলাম। সেদিন দুয়ারে ছলামি। জনপ্রতিনিধি হলে আরও সুযোগ পাব।'

আলাদা করে প্রচার নয়। সজল ঢুকে যাচ্ছেন এলাকার অলি-গলিতে। চায়ের ঠেকে আড্ডা দিচ্ছেন। জড়িয়ে ধরছেন পরিচিতদের। বলছেন একবার সুযোগ দিন। প্রতিশ্রুতি দিচ্ছেন, একবার সুযোগ পেলে পাড়া পরিচ্ছন্ন করে দেবেন। কাটিয়ে তোলার চেষ্টা করবেন নিকাশি সমস্যা। অধুনা বিজেপি নেতা, সজল ঘোষের বাবা, প্রদীপ ঘোষ বলছেন, 'আমি ২৫ বছর জিতেছি। ছেলেও আশ করি জিতব'

আরও পড়ুন :

'শোভনবাবু চলে যাওয়ার পর সবটাই আমার কাঁধে', প্রচারে নেমে প্রত্যয়ী রত্না



এবারই প্রথমবার ভোটের ময়দানে সজল। তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মৌসুমী দে ও কংগ্রেসের মানস সরকার। চৌরঙ্গি বিধানসভার অন্তর্গত এই ওয়ার্ড। এবার বিধানসভা ভোটের নিরিখে ৫০ নম্বর ওয়ার্ডে এক হাজারের উপর ভোটের লিড পায়  তৃণমূল।

সারাদিন মিটিং, মিছিল, সভা৷  সেই সঙ্গে খেয়াল রাখা শরীরের। সকালের খাওয়া বলতে- ছাতুর শরবত। সাধারণত, ছোলার ডাল দিয়ে তৈরি হয় ছাতু। যা শীরর ঠান্ডা রাখে এবং দিনভর শক্তি জোগায়। শরীর থেকে অতিরিক্ত টক্সিন দূর করে। নিয়ন্ত্রণে রাখে সুগার লেভেল। সেই শরবতের শক্তিতেই সকালটা পার করে দেন সজল ঘোষ। ওয়ার্ডে হৃতগৌরব ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটের লড়াইয়ে সজল। 

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget