এক্সপ্লোর

KMC Election Result 2021:মানুষকে অপমান করছেন বিরোধীরা, রায় মাথা পেতে নেওয়া উচিত, বললেন ফিরহাদ

KMC Election Result 2021:ফিরহাদ হাকিম বলেছেন, বিরোধীরা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে মানুষের রায়কেই অপমান করতে চাইছেন। তিনি বলেছেন, বিরোধীদের মানুষের কাছে যেতে হবে।

কলকাতা: আজ কলকাতা পুরসভা ভোটের রায়। ভোট গণনা শুরু হতেই প্রত্যাশামাফিক এগোচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ ভাগ্য নির্ধারণ হচ্ছে সাড়ে নয়শো প্রার্থীর। ১১ থেকে ১৬ দফায় হবে গণনা। এদিন গণনার শুরু থেকেই যে প্রবণতা আসতে শুরু করে, তাতে বিরোধীদের বহু যোজন দূরে পিছনে ফেলে এগিয়ে রয়েছে তৃণমূল। কলকাতার পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রশাসক ফিরহাদ হাকিম বলেছেন, তাঁর আশা ১১৪ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৩০-র বেশি আসন পাবে।  

ভোটের প্রবণতা আসতে শুরু করার পর স্বাভাবিকভাবেই উজ্জীবিত তৃণমূল। ফিরহাদ হাকিম বলেছেন, বিরোধীরা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে মানুষের রায়কেই অপমান করতে চাইছেন। তিনি বলেছেন, বিরোধীদের মানুষের কাছে যেতে হবে। তার বদলে তারা সন্ত্রাস-সন্ত্রাস বলে মানুষকে অপমান করছেন। কারণ, কলকাতা পুরভোটে প্রচুর মানুষ ভোট দিয়েছেন। বিরোধীরা মানুষের থেকে বিচ্ছিন্ন। তাই তাঁরা ভোট হয়নির মতো অভিযোগ তুলে জনাদেশকেই অগ্রাহ্য করার চেষ্টা করছেন।

ফিরহাদ বলেছেন, অতীতে আমরাও হেরেছি। কিন্তু মানুষের রায়কে মাথা পেতে নিয়েছি। হ্যাঁ, সায়েন্টিফিক রিগিং, ইভিএম এর মতো কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়েছি। কখনও জিতেছি, কখনও হেরেছি কিন্তু মানুষের রায় সব সময় মাথা পেতে মেনে নিয়েছি।

এক প্রশ্নের উত্তরে ফিরহাদ ভোট-পরবর্তী সন্ত্রাসের আশঙ্কা খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, বিরোধীদের সঙ্গে সৌজন্য ও সৌহার্দ্যর পথেই চলবেন তাঁরা। ভোটের দিনও শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। এদিনও শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি বিজয় উৎসব না পালন করার কথাও বলেছেন দলের কর্মীদের।

উল্লেখ্য, এদিন পুরসভার ভোট গণনার শুরু থেকেই তৃণমূল বিরোধীদের কার্যত দুরমুশ করে এগিয়ে যেতে শুরু করে। সকালেই বোঝা যায়, আগের বারের তুলনাতেও বেশি আসন নিয়ে কলকাতা পুরসভায় ক্ষমতায় ফিরে আসতে চলেছে তৃণমূল।

গণনা কেন্দ্রে নির্বাচনী এজেন্ট তিন মেয়েকে পৌঁছে দিয়ে গেলেন ফিরহাদ হাকিম। নিজে থাকবেন চেতলা অগ্রণীর কন্ট্রোল রুমে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'যে একমাত্র ব্যক্তি দায়ী ছিলেন...', ২১ জুলাইয়ের আগেই প্রকাশ্যে ২১ জুলাইয়ের রিপোর্ট
'যে একমাত্র ব্যক্তি দায়ী ছিলেন...', ২১ জুলাইয়ের আগেই প্রকাশ্যে ২১ জুলাইয়ের রিপোর্ট
Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget