এক্সপ্লোর

KMC on Dengue: দুর্গাপুজোর আগে কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি, কী পদক্ষেপ পুরসভার?

Kolkata News: পুজোর আগে এই পরিস্থিতিতে রাশ টানতে বাড়তি সতর্ক কলকাতা পুরসভা। বিভিন্ন পুজোপ্য়ান্ডেলে জল জমে যাতে মশাবাহিত রোগ না ছড়ায়, তার জন্য বেশকিছু বিধিনিষেধ জারি করছে তারা।

কলকাতা: দুর্গাপুজোর আগে কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। এই নিয়ে সতর্ক কলকাতা পুরসভা। সোমবার পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। পুজো মণ্ডপে কোথাও যাতে জল না জমে, সেদিকে দেওয়া হচ্ছে জোর। 

কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। গত সপ্তাহেই বেহালার পর্ণশ্রীতে মৃত্যু হয়েছে এক ডেঙ্গি আক্রান্তের। পর্ণশ্রীর বাসিন্দা অরিজিৎ দাসের ডেথ সার্টিফিকেটে মৃত্য়ুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে ডেঙ্গির। পুজোর আগে এই পরিস্থিতিতে রাশ টানতে বাড়তি সতর্ক কলকাতা পুরসভা। বিভিন্ন পুজোপ্য়ান্ডেলে জল জমে যাতে মশাবাহিত রোগ না ছড়ায়, তার জন্য বেশকিছু বিধিনিষেধ জারি করছে তারা। শহরের বিভিন্ন পুজো মণ্ডপে প্য়ান্ডেলের কাঠামোয় ব্য়বহৃত বাঁশে যাতে জল জমতে না পারে সেদিকে জোর দিতে বলা হচ্ছে। সোমবার কলকাতা পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একথা জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ। এর পাশাপাশি কলকাতা পুরসভার সাতটি ওয়ার্ডের নির্দিষ্ট কিছু অংশকে ডেঙ্গি প্রবণ বলে চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। এই এলাকাগুলি যাতে কোথাও জল বা জঞ্জাল না জমে থাকে, সে দিকে বিশেষ নজর দিচ্ছে পুরসভা। পুরসভা সূত্রে খবর, চলতি বছর ১০ অগাস্ট পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ২৯০।

শুধু কলকাতা নয়, মশা-ই কিন্তু এবার উদ্বেগ বাড়াচ্ছে গোটা রাজ্যে। আশঙ্কা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের রিপোর্টও। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ২০ দিনে, রাজ্যের ১৬টি জেলায়, নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৩৩। ২৪ জুন পর্যন্ত যেখানে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭৬১। ১৩ অগাস্ট তা-ই বেড়ে হয়েছে ৪ হাজার ৩৯৪। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে দেখা গেছে, রাজ্যের ১৬ টি জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। উত্তরবঙ্গের মধ্যে একমাত্র জেলা মালদা বাদে বাকি ১৫টি জেলাই দক্ষিণবঙ্গের। তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে গত ২০ দিনে নতুন করে আক্রান্ত ৩৮২। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান আরও বলছে, ডেঙ্গি আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন করে আক্রান্ত ২৮৯. তৃতীয় স্থানে হুগলি। সেখানে নতুন করে আক্রান্ত ১৩১। চতুর্থ ও পঞ্চম স্থানে মালদা ও হাওড়া। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা। সেখানে গত ২০ দিনে নতুন করে আক্রান্ত ১২৯ জন।

গত এক মাসে, মেঘ-বৃষ্টির খামখেয়ালিপনায় রাজ্য জুড়ে জায়গায় জায়গায় জমছে জল, আর তাতেই জন্মাচ্ছে ডেঙ্গির মশার লার্ভা। গত বৃহস্পতিবার, মৃত্যু হয়েছে বেহালার পর্ণশ্রীর বাসিন্দা এক ডেঙ্গি আক্রান্তের। ডেথ সার্টিফিকেটে মৃত্য়ুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে ডেঙ্গির। উদ্বেগের বিষয় হল, চিকিৎসক মহলের একাংশের দাবি, আক্রান্তদের বেশিরভাগই ভুগছেন টাইপ টু ডেঙ্গিতে। যা অন্যান্য সেরোটাইপের তুলনায় বেশি মারাত্মক। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন ৬৭ হাজার ২৭১ জন। ২০২৩ সালে রাজ্য়ে ডেঙ্গি সংক্রমণ ভেঙে দেয় ১২ বছরের রেকর্ড। ওই বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন প্রায় ১ লক্ষ ৭ হাজার জন। তার পরের বছর আক্রান্ত হন ৩১ হাজার ১০০ জন।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget