এক্সপ্লোর

Group D : গ্রুপ ডি পদে চাকরি হারালেন ১,৯১১ জন !

Recruitment Scam Case : হলফনামা জমা দেওয়ার ৫ মিনিটের মধ্যে তা আপলোড করার নির্দেশ দেওয়া হয়।

সৌভিক মজুমদার, কলকাতা : গ্রুপ-ডি পদে চাকরি গেল ১ হাজার ৯১১ জনের। এই মামলায় ১ হাজার ৯১১ জন চাকরি প্রাপকের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ। অবিলম্বে প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করার জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইমতো ১ হাজার ৯১১ জনের সুপারিশ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করল কমিশন। এর আগে দুপুর ১২টার মধ্য়ে কমিশনকে হলফনামা জমা দিতে হবে বলে নির্দেশ দেয় আদালত। হলফনামা জমা দেওয়ার ৫ মিনিটের মধ্যে তা আপলোড করার নির্দেশ দেওয়া হয়। ১ হাজার ৯১১ জনকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআই-কে, এমন নির্দেশও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

নবম-দশমের পর গ্রুপ ডি। চাকরি হারালেন ১ হাজার ৯১১ জন অযোগ্য় চাকরিপ্রার্থী! শুক্রবারের মধ্যেই চাকরি বাতিল করা হবে বলে মন্তব্য় করেছিল হাইকোর্ট। সেইমতোই আজ চাকরি বাতিল করা হল। বৃহস্পতিবার এসএসসি জানায়, তারা নবম-দশমে ৮০০-রও বেশি শিক্ষকের চাকরি বাতিল করতে চলেছে। আর এদিনই ২০১৬'র গ্রুপ D'র OMR শিট দুর্নীতি মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টে জানায়, গ্রুপ ডিতে ২ হাজার ৮২০টি OMR শিট বিকৃত করা হয়েছে। মূল্যায়নকারী সংস্থার সঙ্গে কমিশনের সার্ভারে থাকা নম্বরের কোনও মিল নেই।

এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, শুক্রবারের মধ্যেই এই ২ হাজার ৮২০ জনের চাকরি বাতিল করা হবে। পাশাপাশি, বিচারপতির নির্দেশ ছিল, এই ২ হাজার ৮২০ জনের বিস্তারিত তালিকা তৈরি করতে হবে কমিশনকে। শুক্রবার দুপুর ১২টার মধ্য়ে কমিশনকে হলফনামা জমা দিতে হবে। হলফনামা জমা দেওয়ার ৫ মিনিটের মধ্যে তা আপলোড করতে হবে। এরপরই সুপারিশপত্র প্রত্যাহার করার নির্দেশ দেবে হাইকোর্ট। 
তার ৫ মিনিটের মধ্যে নিয়োগপত্র প্রত্যাহার করবে মধ্যশিক্ষা পর্ষদ।

এদিকে হাইকোর্টের নির্দেশে অযোগ্য়দের চাকরি হারানোর খবরে আশার আলো দেখছেন আন্দোলনে বসে থাকা চাকরিপ্রার্থীরা। বুধবারই, গ্রুপ ডি ওএমআর শিট কেলেঙ্কারি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য় করেছিলেন,যাঁরা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের দেওয়া সুযোগের সদ্ব্য়বহার করেননি তাঁরাও দুর্নীতিতে সমানভাবে দায়ী। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, আমি বিচারপতি বিশ্বজিৎ বসুর মতো দয়ার সাগর নই। নিয়োগ দুর্নীতিতে কার অদৃশ্য হাত, দেখতে চায় আদালত। 

এদিকে, বৃহস্পতিবার, গ্রুপ ডি র নিয়োগ সংক্রান্ত রিপোর্ট না পাওয়ায়, হাওড়ার জেলা স্কুল পরিদর্শককে তলব করে আদালত। বিচারপতি বলেন, আদালতে না আসলে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে আনব। তখন আইনজীবী জানান, জেলা স্কুল পরিদর্শক হাওড়ায় মুখ্য়মন্ত্রীর বৈঠকে রয়েছেন। এর প্রেক্ষিতে বিচারপতি জিজ্ঞেস করেন, মুখ্যমন্ত্রীর বৈঠকে কী করছেন জেলা স্কুল পরিদর্শক? যদিও পরে আদালতে হাজিরা দেন স্কুল পরিদর্শক। 

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget