এক্সপ্লোর

Dengue Death : ডেঙ্গিতে মৃত্যু কলকাতার প্রৌঢ়ের, উদ্বেগ বাড়িয়ে বেসরকারি হিসেবে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

West Bengal : এবার থেকে সন্ধেতেও খোলা থাকবে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর। সপ্তাহে ২দিন, মঙ্গল ও শুক্রবার সন্ধেতেও খোলা থাকবে আউটডোর। বাকি ৪ দিন সকালে খোলা থাকবে সরকারি স্বাস্থ্যকেন্দ্র।

সন্দীপ সরকার, কলকাতা : উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, একদিনে কলকাতা,পঃ মেদিনীপুরে ৩ জনের মৃত্যু। সল্টলেকের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত প্রৌঢ়ের মৃত্যু (Dengue Death)। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৬৬ বছরের পিনাক সরকার।

গত ১৫ সেপ্টেম্বর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই ব্যক্তি। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের (Dengue Shock Syndrome) উল্লেখ রয়েছে। খড়্গপুরে ও ঘাটালে আরও দুই মহিলারও মৃত্যু হয়েছে। বেসরকারি মতে গত ২৪ ঘণ্টায় এই ৩ মৃত্যুর জেরে রাজ্যের ডেঙ্গিতে মৃতের সংখ্যা পৌঁছে গেল ৩৯-এ। 

পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খড়গপুরে ডেঙ্গিতে মৃত্য়ু হয়েছে এক গৃহবধূর। ১৮ ই সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিলেন, খড়গপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুনিতা মল্লিক। বুধবার খড়গপুরেই একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়ায়, বৃহস্পতিবার তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। সেখানেই মৃত্যু হয় তাঁর। এলাকায় আবর্জনা ঠিকমতো পরিষ্কার করা হয় না বলে অভিযোগ বাসিন্দাদের। খড়গপুরের পাশাপাশি, ঘাটালেও ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতের নাম সাবিনা বিবি। 

ডেঙ্গির উপসর্গ আগের তুলনায় অনেকটাই বদলে গেছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা (Doctors)। ডেঙ্গির সাধারণ উপসর্গ অনেক সময়ই থাকছে না আক্রান্তের শরীরে। চিকিৎসক সুমন পোদ্দার জানাচ্ছেন, ২ টো জিনিস দেখতে পাচ্ছি। ডেঙ্গি মানেই যে গাঁটে গাঁটে ব্যথা, ব্রেক বোন ফিভার বলতাম যাকে। এবার ব্যথা নেই দেখা যাচ্ছে । আগে আমরা জানতাম একটা বাচ্চা সর্দি-কাশি নিয়ে আসছে। আমরা ধরে নিতাম ডেঙ্গি নয় ফ্লু। এবার পরে পরীক্ষা করে দেখা যাচ্ছে ডেঙ্গি। যা নিয়ে উদ্বেগ ঘিরে চিকিৎসক জয়দেব রায় বলেছেন, বাড়িতে থেকে সময় নষ্ট করবেন না। জ্বর হলেই ডেঙ্গি পরীক্ষা করতে হবে। সিচুয়েশন হাতের বাইরে চলে গেলে আর কিছু করার থাকবে না।

এর মাঝেই জানানো হয়েছে, ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ে বাড়তে থাকা উদ্বেগের জেরে এবার থেকে সন্ধেতেও খোলা থাকবে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর (Outdoor)। সপ্তাহে ২ দিন, মঙ্গল ও শুক্রবার সন্ধেতেও খোলা থাকবে আউটডোর। বাকি ৪ দিন সকালে খোলা থাকবে সরকারি স্বাস্থ্যকেন্দ্র।

আরও পড়ুন- সরকারি মতে ৩, বেসরকারিতে ডেঙ্গিতে মৃত্যু ৩৬ জনের, রাজ্যে এখনও আক্রান্ত ২৮ হাজার ৬৭ জন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget