এক্সপ্লোর

Kolkata Airport: রানওয়ের পাশের জমিতে জমেছে জল, মজুত পাম্প, মোতায়েন কর্মী, কী অবস্থা কলকাতা বিমানবন্দরের ?

Kolkata Airport Situation: রাতভর বৃষ্টিতে জলমগ্ন কৈখালি-দমদম এলাকা, কী অবস্থা কলকাতা বিমান বন্দরের ?

ব্রতদীপ ভট্টাচার্য কলকাতা: রাতভর বৃষ্টিতে কলকাতা বিমানবন্দরের রানওয়ের পাশের জমিতে জমেছে জল। এদিকেনিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বেশি পরিমাণ হওয়ার আশঙ্কা। 

আরও পড়ুন, 'স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক..', মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে যেভাবে পাওয়া গেল রাজ্যের পরিযায়ী শ্রমিককে !

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কৈখালি-দমদম এলাকা, কী অবস্থা কলকাতা বিমান বন্দরের ?

কলকাতা রানওয়ে সংলগ্ন যে এলাকা গোটাটাই জলমগ্ন হয়ে রয়েছে। গতকাল রাত থেকেই যেভাবে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে, তার ফলে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্ন। কলকাতা বিমানবন্দরের ভিতরের জমিতে জমেছে জল। তবে রানওয়েতে কিন্তু জল জমেনি। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, বিমানবন্দরের এলাকার সমস্ত জায়গায় তাঁরা পাম্প বসিয়েছেন। রানওয়েটিকে ক্লিয়ার রাখা হয়েছে। তবে যেভাবে জল জমছে, তাতে একটা চিন্তারও কারণ রয়েছে। যদি জলস্তর বাড়তে এভাবে থাকে,  তাহলে রানওয়েতেও জল জমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। যদিও এখন পর্যন্ত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁরা সমস্ত রকম ব্যবস্থা আগে থেকে নিয়েছিলেন। যেহেতু আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছিল, তাই আগাম পাম্প মজুত রাখা হয়েছে। পাশাপাশি কর্মীদেরও মোতায়েন রাখা হয়েছে। যাতে বিমান চলাচলে কোনও অসুবিধা না হয়। 

নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তায় জল

  নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমেছে। টানা বৃ্ষ্টিতে জলমগ্ন ধর্মতলা, পোস্তা, বড়বাজার, কৈখালি, দমদম। জল জমেছে এজেসি বোস রোড উড়ালপুলের একাংশে।সকাল পর্যন্ত ধাপায় সবচেয়ে বেশি ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উল্টোডাঙায় ১০১ মানিকতলায় ৯৭, তপসিয়ায় ৭৯, ঠনঠনিয়ায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বালিগঞ্জে ৭০, বীরপাড়ায় ৫৫ ও বেলগাছিয়া ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস।

নিচু এলাকা নতুন করে প্লাবিত হবার আশঙ্কা

IMD সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো বাতাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ২৮ শে জুলাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা। বাড়বে নদীর জলস্তর! নিচু এলাকা নতুন করে প্লাবিত হবার আশঙ্কা রয়েছে।
 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget