এক্সপ্লোর

Amherst Street Case: রহস্যে মোড়া দু’মিনিট, কী ঘটেছিল আমহার্স্ট স্ট্রিটে? প্রশ্ন বিরোধীদের, মৃত্যু নিয়ে রাজনীতি, পাল্টা TMC

Kolkata News: রহস্য়ে মোড়া ২ মিনিট। কী হয়েছিল ওই ১২০ সেকেন্ডে?

করুণাময় সিংহ, কমলকৃষ্ণ দে ও রাজীব চৌধুরী: চুরির ফোন কেনা নিয়ে আমহার্স্ট স্ট্রিট থানায় ডেকে, অশোক সিংহকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। বুধবার সন্ধে ৬টা বেজে ৯ মিনিট থেকে ৬টা বেজে ১১ মিনিটের ফুটেজ কোথায়, প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। কংগ্রেসের দাবি, নিরপেক্ষ কোনও সংস্থা তদন্ত করুক। মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। (Amherst Street Case)

রহস্য়ে মোড়া ২ মিনিট। কী হয়েছিল ওই ১২০ সেকেন্ডে? কী এমন ঘটেছিল, যে, সুস্থ একজন থানায় ঢুকলেন, আর সেখান থেকে অচৈতন্য অবস্থায় বের করতে হল তাঁকে? আমহার্স্টস্ট্রিট থানায় অশোক সিংহ নামের বছর ৪২-এর ব্য়ক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে জোরাল হচ্ছে এই প্রশ্ন। বিজেপি-র তরফেও একই প্রশ্ন তোলা হচ্ছে। (Kolkata News)

বুধবার সন্ধেয় যখন উত্তাল পরিস্থিতি কলেজ স্ট্রিটে, সেই সময়ই ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি বলেন, "৬টা বেজে ৯ থেকে ১১ মিনিট, অচৈতন্য অবস্থায় বার করা হয়। এটা দেখাতে পারবে। কিন্তু মাঝের ২ মিনিটই গুরুত্বপূর্ণ। সেটা দেখাতে পারবে না। কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই ঘরে সিসিটিভি নেই। নিহতের পরিবারকে নিয়ে গেল দেখাব বলে, তার পর সাদা কাগজ দিয়ে বলল সই করে দাও। পুলিশ একবার দেখিয়ে দিক না!"

আরও পড়ুন: Amherst Street Case: ‘মস্তিষ্কে টিউমার ছিল, ম্যালিগন্যান্সির চিকিৎসা চলছিল’, আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে বলছে ময়নাতদন্তের রিপোর্ট

পুলিশ সূত্রে দাবি করা হয়েছে,বুধবার বিকেল ৫টা বেজে ৫ মিনিটে, অশোক সিংহকে ফোন করে স্থানীয় থানায় চুরির মোবাইল ফোন জমা দিতে বলা হয়। এর পর মদন লাল নামে এক বিজেপি নেতার সঙ্গে ফোনে যোগাযোগ করেন ওই ব্যক্তি। জানান, ফোন জমা দিতে আসছেন। তার পর বিজেপি নেতা থানায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ভিপি সাউকে ফোন করে জানান, অশোক সিং থানায় ফোন জমা দিতে যাবেন।

সেই মতো বিকেল ৫টা ৪৩ মিনিটে, CCTV ক্যামেরার ফুটেজে ওই ব্যক্তিকে আমহার্স্ট স্ট্রিট থানায় ঢুকতে দেখা যায়। ২ মিনিট পর বেরিয়ে যান, তারপর আবার থানায় ফিরে আসেন। থানা থেকে সন্ধে ৬টা ২ ও ৬টা ৫ মিনিটে বিজেপি নেতাকে দু'বার ফোন করেন অশোক। এর পর বিজেপি নেতা সার্জেন্টকে ফোন করে জানান, অশোক সিংহ থানায় পৌঁছে গিয়েছেন।

সন্ধে ৬টা ৯ মিনিটে এক সাব ইন্সপেক্টর, কিছু প্রশ্ন করলে হঠাৎ মাটিতে পড়ে যান অশোক। সন্ধে ৬টা ১১ মিনিটে থানা থেকে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কিছুক্ষণের মধ্যে মৃত ঘোষণা করা হয় তাঁকে। এ নিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "একজন নিরীহ লোককে এভাবে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, খুব অন্যায়। পুলিশের নামে FIR করা উচিত। শাস্তি হওয়া উচিত ওদের।"

গোটা বিতর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগেও ঘটেছে। পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করলে, গল্প ওখানেই শেষ হয়ে যাবে। নিরপেক্ষ কোনও সংস্থার মাধ্যমে তদন্ত করানো উচিত। মানবাধিকার কমিশনে যাওয়া উচিত পরিবারের।"

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "রোমহর্ষক ঘটনা। খাস কলকাতায় দিনের বেলা পুলিশ ডেকেছে। তার প্রেক্ষিতে জলজ্যান্ত যুবক এসেছেনও। ব্যাস!!! থানায় মারা গেলেন? তদন্ত হতেই হবে। পরিবার বলছে, পুলিশের তদন্তে বিশ্বাস নেই। CBI চায়। রাজ্য সরকারের পোস্ট মর্টেমে বিশ্বাস করছে না। বেসরকারি পোস্টমর্টেম চাইছে। কী বীভৎস ব্যাপার বুঝতে পারছেন? রাজ্যের পুলিশ এবং সরকারের উপর থেকে বিশ্বাস কমছে।"

যদিও বিরোধীরা মৃত্যু নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ বলে অভিযোগ পরিবারের। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, "নেই কাজ তো খই ভাজ। মারা যাওয়াটা অত্যন্ত দুঃখের বিষয়ষ কিন্তু এর সঙ্গে পুলিশের কোনও ব্যাপার নেই, অন্তত আমি যতদূর শুনেছি। হতে পারে অসুস্থ হয়ে মারা গিয়েছেন ভদ্রলোক। সব জায়গায় অরাজকতা। যে মারা যাচ্ছে ধরছে, ফাঁস লাগালেও ধরছে। এতে খুব বেশি ফল পাবে বলে মনে হচ্ছে না। তার থেকে গঠনমূলক রাজনীতিতে মানুষ বেশি বিশ্বাস করেন। এই নেগেটিভ রাজনীতির যুগ শেষ।" তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে, এদিন আমহার্স্ট স্ট্রিট থানায় গিয়ে ডেপুটেশন দেয় APDR.

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget