এক্সপ্লোর

Anubrata Mondal News: একাধিক টেস্ট, ৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত

ইকো, ইসিজি, নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট হয়েছে অনুব্রতর, খবর হাসপাতাল সূত্রে। রিপোর্ট দেখার পর অনুব্রতকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, খবর হাসপাতাল সূত্রে।

প্রকাশ সিন্হা, কলকাতা:  সাড়ে ৪ ঘণ্টা ধরে থাকার পর অ্যাপোলো হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন অনুব্রত মণ্ডল। সাড়ে ৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর অনুব্রতকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চিকিত্সকদের। ইকো, ইসিজি, নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট হয়েছে অনুব্রতর, খবর হাসপাতাল সূত্রে। রিপোর্ট দেখার পর অনুব্রতকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, খবর হাসপাতাল সূত্রে। এর আগে আজ সকালে বুকে ব্যথা অনুভব করায় অনুব্রতকে হাসপাতালে নিয়ে আসা হয়।

আজ সকালে বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospitals)। হুইল চেয়ার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাতে অনুব্রত বুকে ব্যথা অনুভব করেন, খবর সূত্রের। রাতে চিকিৎসকদের সঙ্গে কথা হয় তাঁর। চিকিৎসকদের পরামর্শ মতোই তাঁকে আনা হয়েছে হাসপাতালে।

২১ মে পর্যন্ত সিবিআইয়ের কাছে সময় চেয়েছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তার আগেই, আজ ফের হাসপাতালে যান বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। তবে কয়েকটি পরীক্ষার পর তাঁকে অ্যাপোলো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সিবিআই দফতরে হাজিরার দিনই গত ৬ এপ্রিল অনুব্রত মণ্ডল ভর্তি হয়েছিলেন SSKM হাসপাতালে। ১৬ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি চলে যান তাঁর চিনার পার্কের বাড়িতে। 

গতকাল রাতেই বুকে ব্যথা অনুভব করেন:  সকাল সাড়ে ৯টা নাগাদ হাসপাতালে পৌঁছন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। হাসপাতাল সূত্রে খবর,  চিকিৎসকরা তাঁকে দেখছেন। গতকাল রাতেই বুকে ব্যথা অনুভব করেন অনুব্রত। তখনই চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। ডাক্তাররা তাঁকে আজ সকালে হাসপাতালে আসতে বলেন। তাঁদের পরামর্শ মতোই হাসপাতালে নিয়ে আসা হয় অনুব্রতকে। তারপর চিকিত্‍সকের পরামর্শমতো এদিন সকাল ৮টা ৫০ নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে বেরোন তিনি। তবে সে সময় সাংবাদিকদের কিছু বলতে চাননি। 

চিকিৎসকেরা আপাতত তাঁকে দেখছেন। করা হবে একাধিক পরীক্ষা-নিরীক্ষা (Examination)। কোথাও কোনও ব্লকেজ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। দুটো গাড়ি করে তিনি এসেছেন। সঙ্গে ছিল পুলিশের গাড়ি। গাড়ি থেকে নেমে দশ পা হাঁটার পর তাঁর শারীরিক সমস্যা দেখা দেয়। এরপরই তাঁকে হুইলচেয়ারে (Wheel Chair) করে তাঁকে ভিতরে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, ২২ এপ্রিল এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। 

৯টা ২০ নাগাদ বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে আনা হয় অ্যাপোলো হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। করা হয় ইকো ও ইসিজি। এর পর বিশ্রাম বা হাঁটা চলার সময় হৃদযন্ত্রে কত পরিমাণে রক্ত যাচ্ছে তা নির্ণয়ের জন্য করা হয় নিউক্লিয়ার ট্রেস টেস্ট। সেই সব রিপোর্ট দেখেই সাড়ে ৪ ঘণ্টা পর এই বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget