এক্সপ্লোর

Kolkata News: চাহিদার জোগান দিতে হিমশিম ব্যবসায়ীরা, করোনা বাড়তেই প্যারাসিটামল কেনার হিড়িক শহরে

Paracetamol Medicine: করোনা নিয়ে আতঙ্কে ভুগতে শুরু করেছেন সাধারণ মানুষও। তাই সামান্য গা গরম হলে অথবা সর্দি কাশি হলে নিজের মতো করে তাঁরা প্যারাসিটামল জাতীয় ওষুধ কিনে খেয়ে ফেলছেন বলে অভিযোগ।

সন্দীপ সরকার, কলকাতা: ফের উদ্বেগজনক হারে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে (COVID Cases)। এমন পরিস্থিতিতে পাল্লা দিয়ে বাড়ছে জ্বরের ওষুধের চাহিদাও (Paracetamol Medicines)। তার জেরে চাহিদা এবং জোগানের মধ্যে বিস্তর ফারাক দেখা দিতে শুরু করেছে বলে অভিযোগ উঠে আসতে শুরু করেছে। বিক্রেতাদের একাংশের দাবি, কয়েক দিনের মধ্যে ওই সব ওষুধের বিক্রি এতটাই বেড়ে গিয়েছে যে জোগান আর চাহিদার মধ্যে ভারসাম্য থাকছে না।  তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া মুঠো মুঠো জ্বরের ওষুধ খাওয়া এবং বাড়িতে মজুত না করার আর্জি জানাচ্ছেন বিক্রেতারা (Kolkata News)। 

করোনা বাড়তেই ওষুধ কেনার হিড়িক

মাঝখানে পরিস্থিতি থিতিতে এলেও, সম্প্রতি নতুন করে করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। বাংলা-সহ অন্য রাজ্যগুলিতেও একই পরিস্থিতি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ। 

এমন পরিস্থিতিতে করোনা নিয়ে আতঙ্কে ভুগতে শুরু করেছেন সাধারণ মানুষও। তাই সামান্য গা গরম হলে অথবা সর্দি কাশি হলে নিজের মতো করে তাঁরা প্যারাসিটামল জাতীয় ওষুধ কিনে খেয়ে ফেলছেন বলে অভিযোগ। তাতেই একধাক্কায় চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে। 

বিক্রেতাদের দাবি, গত কয়েক দিনের মধ্যে এই জাতীয় ওষুধের বিক্রি এতটাই বেড়ে গিয়েছে, যে জোগান আর চাহিদার মধ্যে দেখা দিচ্ছে বিস্তর ফারাক। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, প্যারাসিটামল জাতীয় ওষুধের সঙ্কট দেখা দিয়েছে বলে দাবি তাঁদের। তাঁরা জানিয়েছেন, দু'মাস আগে অর্ডার দেওয়া থাকলেও, মিলছে না ওষুধ। 

আরও পড়ুন: Mamata Banerjee: রাতের অন্ধকারে দেওয়াল টপকে মমতার বাড়িতে দুষ্কৃতী, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ঘিরে প্রশ্ন

অভিযোগ খতিয়ে দেখতে যাদবপুর থেকে এলগিন রোড, এসএসকেএম চত্বরের বেশ কিছু ওষুধের দোকানে যান এবিপি আনন্দের প্রতিনিধিরা। যাদবপুরের এক ওষুধ বিক্রেতা বলেন, "সাত দিন আগেও এমন পরিস্থিতি ছিল না। প্রতিদিন অন্তত ৩০ পাতা করে ওষুধ বিক্রি হচ্ছে। আমার কাছে আর মাত্র ৬০ পাতা পড়ে রয়েছে।"

এসএসকেণ চত্বরের একটি ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা গেল, মাত্র পাঁচটি পাতা অবশিষ্ট রয়েছে। ওই দোকানের বিক্রেতা বলেন, "আমার কাছে আর মাত্র পাঁচ স্ট্রিপ পড়ে রয়েছে। আর কবে আসবে জানি না।"

একই ছবি ভবানীপুর থেকে এলগিন রোডের একাধিক দোকানে।  সেখানেও একই দাবি, আগের চেয়ে বিক্রি বেড়েছে অনেক। অথচ জোগান নেই। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া কি ঠিক? প্রশ্ন করলে চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "এইভাবে ওষুধ কিনে বাড়িতে স্টক করার প্রয়োজন নেই। এটা সেভিংস বা ইনভেস্টমেন্ট নয় যে বাড়বে, তার থেকে ওষুধটা দোকানে থাক, যার দরকার লাগবে, কিনবে। বাড়িতে রেখে দিলে যার দরকার পাবে না।"

চাহিদার জোগান দিতে হিমশিম ব্যবসায়ীরা

চিকিৎসক রাহুল জৈনও এ ব্যাপারে একমত। তিনি বলেন, "এভাবে প্যানিক বায়িং একদম উচিত নয়। ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খান। কিনে বাড়িতে মজুত করবেন না।" এই প্রথম নয় যদিও। করোনা কালে, এর আগেও প্যারাসিটামল জাতীয় ওষুধ কিনে জড়ো করার ঘটনা সামনে এসেছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget