এক্সপ্লোর

Baghajatin News: গাড়ি রাখাকে নিয়ে বচসা, চিকিত্সকের স্ত্রীকে মারধর, গালিগালাজ ও শ্লীলতাহানির অভিযোগ

শেষপর্যন্ত নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। মহিলার দাবি, পুলিশ জানিয়েছে, আইনি নোটিস পেয়ে অভিযুক্ত না এলে পরবর্তী পদক্ষেপের কথা ভাবা হবে।

আবির দত্ত, বাঘাযতীন: রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা, বাঘাযতীনে (Baghajatin) চিকিত্সকের স্ত্রীর শ্লীলতাহানি (Molestation) মারধর ও অশ্রাব্য গালিগালাজের অভিযোগ উঠল এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। মহিলার অভিযোগ, রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করেন। মহিলা ভয়ে নিজের গাড়িতে উঠে পড়ায়, ম্যাটাডোর নিয়ে তাঁর গাড়িকে বারবার ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। রাতে পাটুলি থানায় গেলেও এলাকা ভাগের কারণ দেখিয়ে অভিযোগ নেওয়া হয়নি মহিলার দাবি। অভিযোগকারিণীর দাবি, পুলিশ তাঁকে গাড়ি চালিয়ে নেতাজিনগর থানায় যাওয়ার পরামর্শ দেয়। শেষপর্যন্ত নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। মহিলার দাবি, পুলিশ জানিয়েছে, আইনি নোটিস পেয়ে অভিযুক্ত না এলে পরবর্তী পদক্ষেপের কথা ভাবা হবে। মহিলার দাবি, তাঁর চিকিত্সক স্বামী কর্মসূত্রে ফ্রান্সে রয়েছেন। এ ধরনের ঘটনায় তিনি আতঙ্কিত।

হোটেলে হামলা: গতকালও খাস কলকাতায় এক ব্যবসায়ী দম্পতির ওপরে জুলুমের অভিযোগ ওঠে। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডে ব্যবসায়ী দম্পতিকে চাঁদার জন্য জুলুমের অভিযোগ উঠল স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, দাবি মতো ৫০ হাজার টাকা দিতে না পারলে হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ দিকে, ৫০ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

এবার শিয়ালদা। খাস কলকাতার বুকে ফের চাঁদার জন্য জুলুম, হুমকির অভিযোগ! আতঙ্কে হোটেল মালিক দম্পতি। বৃহস্পতিবার ঘড়িতে সবে দুপুর দেড়টা। শান্তিতেই দুপুরের খাবার খাচ্ছিলেন এঁরা। আচমকা, হোটেলে ঢুকে টেবিলের উপর টাকার বান্ডিল ফেললেন এই ব্যক্তি। শুরু হল বচসা! এর পর, আরেক ব্যক্তি এসে হোটেলে ঢুকে কাউন্টারের দিকে তেড়ে গেলেন! হোটেলের কাউন্টারে থাকা ব্যক্তির হাত ধরে টেনে বসিয়ে দেওয়ার চেষ্টা করলেন!

কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডে চাঁদার জুলুমের অভিযোগ উঠল। যদিও এই, CCTV ফুটেজের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কালীপুজোয় দাবিমতো চাঁদা দিতে না পারায় হোটেল বন্ধের হুমকি! শিয়ালদার বৈঠকখানা রোডের ছোট হোটেল চালান জয়ন্ত সাহা ও শিবানী সাহা। দম্পতির দাবি, কালীপুজোর আগে, স্থানীয় বাসিন্দা প্রবীর রায় ওরফে পল্টু ও তাঁর ছেলে প্রীতম রায় চাঁদা বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন। এত টাকা দেওয়া সম্ভব নয় জানিয়ে ৫ হাজার টাকা দেন তাঁরা। সাহা দম্পতির অভিযোগ, তার জেরে বৃহস্পতিবার হোটেলে এসে চড়াও হন প্রবীর ও তাঁর ছেলে প্রীতম। দাবি মতো টাকা না দেওয়ায় শুরু হয় বচসা।

অভিযোগকারী ব্যবসায়ী জয়ন্ত সাহা বলছেন, আমি বসেছিলাম। দেড়টার সময় বসে ছিলাম। টাকা মুখে উপর ছুড়ে দেয়। বলে দাবিমতো টাকা না দিলে দোকান বন্ধ করে দেবে, এরা সক্রিয় তৃণমূল কর্মী। বাড়ির পুজো সকলের থেকে চাঁদা তুলে করছে।

অভিযোগকারী ব্যবসায়ীর স্ত্রী শিবানী সাহার কথায়, আমাদের যা সামর্থ তাই দিয়েছি। ওরা নেয়নি। দোকান বন্ধের হুমকি দিয়েছে। আমরা ভয়ে আছি। যদিও, অভিযুক্তদের দাবি ৫০ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB Election 2026: ভোটের আগে আজই রাজ্যে আসছেন মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক
WB Election 2026: ভোটের আগে আজই রাজ্যে আসছেন মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক
Assembly Election: পুলিশ প্রশাসনে আরও বদল! এবার দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এডিজি-দের সরাল কমিশন
পুলিশ প্রশাসনে আরও বদল! এবার দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এডিজি-দের সরাল কমিশন
Nandigram TMC Candidate: নন্দীগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পবিত্র কর : সূত্র
নন্দীগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পবিত্র কর : সূত্র
West Bengal News LIVE Updates: আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা, বড় চমক আসছে, এমনটাই খবর
আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা, বড় চমক আসছে, এমনটাই খবর

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget