এক্সপ্লোর

Kolkata: ২৪ ঘণ্টার ব্য়বধানে ফের দুর্ঘটনা বাগমারিতে, ট্রামলাইন উল্টে আহত বাইক আরোহী

Kolkata News: ফের ট্রাম লাইনে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাইক (bike)। আহত হলেন দুই বাইক আরোহী। পরপর দুর্ঘটনা ঘটতে থাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

আবীর দত্ত, কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে বাগমারিতে (baghmari) ফের দুর্ঘটনা। ফের ট্রাম লাইনে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাইক (bike)। আহত হলেন দুই বাইক আরোহী। পরপর দুর্ঘটনা ঘটতে থাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

একই জায়গায়, একই কারণে ফের দুর্ঘটনা। একইভাবে প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের।  পরপর দু’দিন দুর্ঘটনার সাক্ষী হল বাগমারি।  শুক্রবার বাগমারিতে ট্রাম লাইনে চাকা পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান অ্যাপ নির্ভর বাইক চালক।  একটি ক্রেন এসে পিষে দিলে মৃত্যু হয় তাঁর। 

শনিবার সেই বাগমারিতেই ট্রাম লাইনে চাকা পড়ে উল্টে যায় আর একটি বাইক। আহত হন দুই আরোহী। গতকালের পর আজও বাইক দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল পৌনে ৯টা নাগাদ কাঁকুড়গাছির দিক থেকে মানিকতলার দিকে যাচ্ছিল বাইকটি। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।
পরের পর দুর্ঘটনা ঘটায়, প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় আধঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।  স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই লাইন দিয়ে দীর্ঘদিন ধরেই ট্রাম চলাচল করে না। তা সত্ত্বেও প্রশাসনের তরফে লাইন পিচ দিয়ে ঢেকে দেওয়া হয়নি। যার জেরে ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের হুঁশ ফিরবে কবে, এই প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের একাংশের।  

উল্লেখ্য, গতকাল সাতসকালে শহরে দুর্ঘটনায় (Accident) মৃত্যু বাইক চালকের। সকাল পৌনে ৯টা নাগাদ বাগমারি রোডে (Bagmari Road) এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাপ নির্ভর বাইক। চালক ছাড়াও বাইকে ছিলেন তাঁর সঙ্গিনী।    

পুলিশ সূত্রে খবর, ট্রামের লাইনে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক ও তাঁর সঙ্গিনী পড়ে যান। সেই সময় উল্টোদিক থেকে আসছিল একটি ক্রেন। সেটি হেলমেট পরা বাইক চালকের উপর দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে (R G Kar Medical College and Hospital)। সেখানেই চিকিত্‍সকরা বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন। বাইক চালকের সঙ্গিনী আহত অবস্থায় ভর্তি হাসপাতালে।  দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ক্রেন চালককে আটক করেছে নারকেলডাঙা থানার (Narkeldanga Police Station) পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget