এক্সপ্লোর

CV Ananda Bose: বিনিয়োগ আনতে বিদেশ সফরে মমতা, গাছ কাটা রুখতে রাস্তায় নামলেন রাজ্যপাল

Kolkata News: এবার গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন রাজ্যপাল বোস।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: নির্বাচনপর্ব মিটে যাওয়ার পর, শিক্ষা নিয়েও রাজ্যের সঙ্গে সংঘাত চলছে। সেই আবহেই এবার শহর কলকাতায় সক্রি ভূমিকায় দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose)। বালিগঞ্জে বেআইনি গাছ কাটার অভিযোগ সামনে আসে। তাতে আচমকাই ঘটনাস্থে আবির্ভূত হলেন রাজ্যপাল বোস।  সেই নিয়ে নতুন করে টানাপোড়েনের আশঙ্কা দেখা দিয়েছে। (Kolkata News)

রাজ্য-রাজভবন সংঘাতের মধ্যেই শহরে সক্রিয় ভূমিকায় সিভি আনন্দ বোস

বিশ্ববিদ্য়ালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রাজ্যপাল বোসের বিরুদ্ধে বেনজির ভাবে আক্রমণ শানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।  শাসকদলের অভিযোগ, এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন রাজ্যপাল। রাজ্যপালের দাবি, তিনি যা করেছেন ঠিকই করেছেন। এমনকি সরাসরি রাজ্যকে চ্যালেঞ্জও ছুড়ে দিতে দেখা গিয়েছে তাঁকে।

তার মধ্যেই সম্প্রতি মধ্যরাতে রাজভবন থেকে নবান্নে পাঠানো চিঠি ঘিরে সাসপেন্স তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে এবার গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন রাজ্যপাল বোস। মঙ্গলবার বালিগঞ্জে হাজির হন তিনি। বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ শোনেন স্থানীয়দের কাছ থেকে। ঘটনাচক্রে, এই মুহূর্তে রাজ্যে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জন্য বিনিয়োগ আনতে বিদেশ সফরে গিয়েছেন তিনি। তাঁর অনুপস্থিতিতে শহরের রাস্তায় সক্রিয় ভূমিকায় দেখা গেল রাজ্যপালকে।

আরও পড়ুন: Nusrat Jahan: ৬ ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ, সিজিও কমপ্লেক্স থেকে সটান মন্দিরে, পুজো দিলেন নুসরত

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালিগঞ্জের রোনাল্ড রোডে অভিজাত আবাসনের সামনে বেআইনিভাবে গাছ কাটা হচ্ছিল। বালিগঞ্জ থানা, কলকাতা পুরসভা এবং বন দফতরকে জানানো সত্ত্বেও গাছটি কেটে ফেলা হয় বলে অভিযোগ করছেন স্থানীয়রা। সেই নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, মঙ্গলবার সকালে আচমকা ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যপাল।

গাছ কাটা নিয়ে কড়া অবস্থানের কথা জানালেন রাজ্যপাল বোস

এর আগে রামনবমীতে অশান্তির পর হুগলির রিষড়ায় পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল বোস। পঞ্চায়েত নির্বাচনে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে কখনও ভাঙড়, কখনও ক্যানিং, কোচবিহার, কখনও বাসন্তীতে ছুটে গিয়েছিলেন তিনি। দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণের পর সেদিনই ঘটনাস্থলে যান রাজ্যপাল বোস। আর এবার গাছ কাটার অভিযোগ পেয়েও সশরীরে হাজির হলেন বোস। কিছু অসাধু ব্যক্তিই এই কাণ্ড ঘটাচ্ছেন বলে অভিযোগ করেন। একটি গাছ কাটা হলে, আরও ১০০টি বসানো হবে বলেও স্থানীয়দের প্রতিশ্রুতি দেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget