এক্সপ্লোর

Kolkata News: অফিসের ক্যাশবাক্স থেকে টাকা সরিয়ে একমাসে গাড়ি, জমি! বড়বাজারে এ কী কাণ্ড!

Bara Bazar Theft: অফিসের ক্যাশবাক্স থেকে বান্ডিল বান্ডিল টাকা উধাও হয়ে যাচ্ছিল।শেষ মেশ সিসি ক্যামেরাই হিসেব মিলিয়ে দিল।

আবির দত্ত, কলকাতা: চাকরি থেকে প্রাপ্ত বেতনে সংসার কুলনোই দায়। সেখানে একমাসের মধ্য দু'-দু'টি গাড়ি, আইফোন কেনেন। অগ্রিম দিয়ে পাকা করে ফেলেছিলেন জমিও (Kolkata News)। কিন্তু শেষরক্ষা হল না শেষ পর্যন্ত। সিসি ক্যামেরার ফুটেজ খোলসা করে দিল হাত খুলে খরচের নেপথ্য কাহিনী। গ্রেফতার হলেন বড়বাজারের ওষুধ সরবরাহ সংস্থার এক কর্মী। অফিসের ক্যাশবাক্স থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করেই তিনি একমাসে এত কেনাকাটা করেছেন বলে সামনে এল অভিযোগ। (Bara Bazar Theft)

অফিসের ক্যাশবাক্স থেকে বান্ডিল বান্ডিল টাকা উধাও হয়ে যাচ্ছিল। খুঁজেপেতেও তার কিনারা করা যাচ্ছিল না কিছুতেই। শেষ মেশ সিসি ক্যামেরাই হিসেব মিলিয়ে দিল। ক্যাশবাক্সে বসা ব্যক্তিই ফাইলের তলায় লুকিয়ে নোটের তাড়া গায়েব করে দিয়েছেন বলে দেখা গেল শেষে। ভুল তথ্য দিয়ে প্রথমে গাড়ি, ফোন, জমির হিসেব মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন যদিও। কিন্তু শেষ মেশ জেলেই যেতে হল অভিযুক্তকে।

বড়বাজারের গান্ধী বিল্ডিংয়ের একটি ওষুধ সরবরাহ সংস্থার কর্মী সজ্জন সিংহ। তাঁর উপরই সংস্থার লেনদেনের সমস্ত দায়িত্ব ন্যস্ত ছিল। কয়েক দিন আগে এক গ্রাহক, সংস্থার মালিকের কাছে সজ্জনের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করেন। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই পর্দাফাঁস হয়। ফুটেজে দেখা যায়, ক্যাশবাক্স থেকে বান্ডিল বান্ডিল টাকা গুনে আলাদা করে সরিয়ে রাখছেন ওই ক্যাশিয়ার। কিছুক্ষণ পর ফাইলের তলায় লুকিয়ে সেই টাকা নিয়ে চলে যাচ্ছেন।

আরও পড়ুন: Dengue Situation: রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭০৯, প্রশাসন ব্যর্থ বলে তোপ শুভেন্দুর

সংস্থার মালিক জানিয়েছেন, প্রায় ৫০ লক্ষ টাকা চুরি গিয়েছে ক্যাশবাক্স থেকে। শনিবার কোন্নগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত এক মাসে দু'টি গাড়ি এবং একটি আইফোন কেনেন অভিযুক্ত। জমি কেনার জন্য ৪ লক্ষ টাকা অগ্রিমও দিয়েছেন অভিযুক্ত। তাঁর কাছ থেকে ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অফিস কর্তৃপক্ষের দাবি, কংপক্ষে ৫০ লক্ষ টাকা চুরি করেছেন তিনি। ঠিক কত টাকা চুরি গিয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। গাড়ি, ফোন এবং জমির টাকা কোথা থেকে পেলেন, তার হিসেব যদিও তুলে ধরতে পারেননি সজ্জন। তবে চুরির টাকাতেই সেগুলি সজ্জন কিনেছেন কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget